একুশে বিধানসভা নির্বাচনের শেষ পর্ব চলছে বাংলায়। ইতিমধ্যেই ছয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর দুই দফা নির্বাচন। প্রথম ছয় দফাতে মোট ২২৩ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আর বাকি ৬৯ আসনের নির্বাচন। বাকি ২ টি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় তা পিছিয়ে ১৬ মে করা হয়েছে। এই ভোটের শেষ প্রান্তে এসেও তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। কোন দলের রাজনৈতিক নেতা অন্যদলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চায় না। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফের প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করলেন এবং সেইসাথে বিজেপি কত আসন পাবে তার ভবিষ্যদ্বাণী করে দিলেন।
দিলীপ ঘোষ আজ জানিয়েছেন, “বেশ কিছুদিন ধরে বলছি যে প্রথম ছয় দফা নির্বাচনের ২২৩ আসনের মধ্যে বিজেপি ১৬০ আসন পাবে। এরপর বাকি দুই দফা নির্বাচন থেকে ৪০ আসনে বিজেপি জয় যুক্ত হবে। মোটামুটি ২০০ এর বেশি আসন নিয়ে বিজেপি এবার বাংলায় ভোট যুদ্ধে জয়ী হবে।” এছাড়াও তিনি এদিন মমতা সরকারকে কটাক্ষ করে বলেছেন, “বাংলার অত্যাচারিত মহিলারা নিজেদের সুদিন ফিরে আনতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জয় যুক্ত করেছিলেন। কিন্তু আখেরে লাভ কিছু হয়নি। মমতা এলেও বাংলার মহিলাদের সুদিন আসেনি। তাই এবার বাংলার মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দিচ্ছে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের প্রতি অত্যাচার এবং রাজ্যের এই কুশাসন বন্ধ হবে।”
এছাড়াও এদিন দিলীপ ঘোষ কথার মাঝে হঠাৎই রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুলে বক্তব্য রেখেছেন। তিনি সরাসরি আক্রমণ করে বলেছেন, “তৃণমূল আর পুলিশের মধ্যে এখন কোন পার্থক্য নেই। সোজা ভাবে দাঁড়াতে পারে না পুলিশ। বিজেপি ক্ষমতায় এলে রাজ্য পুলিশদের পিঠে শিরদাঁড়া লাগিয়ে দেবো।” এছাড়াও রাজ্যে যে সমস্ত বিক্ষিপ্ত অশান্তি চলছে সেই প্রসঙ্গ তুলে রাজ্য সভাপতি বলেছেন, “তৃণমূল হারের ভয়ে রাজ্যজুড়ে সন্ত্রাস চালাচ্ছে। ওরা ভাবছে সে দুই দফা নির্বাচনে ভয় দেখিয়ে যদি কিছু ভোট নিজের পকেটে ঢোকানো যায়। কিন্তু বাংলার মানুষ তা হতে দেবে না।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…