দেশ

আগামী দুই মাসের জন্য দেশের ৮০ কোটি পরিবার পাবে বিনামূল্যে রেশন, বড় ঘোষণা মোদির

করোনা মহামারী দিন প্রতিদিন মাথা চাড়া দিয়ে উঠছে এবং এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা দাঁড়িয়েছে যদি লকডাউন হয়, তাহলে আবার হবে পরিযায়ী শ্রমিক এবং আরো অনেকের বহু সমস্যা। এই সমস্ত সমস্যা সমাধানে এবারে উদ্যোগে মোদি সরকার। করোনা মহামারীর সংকটের কথা মাথায় রেখে মোদি সরকার জানিয়ে দিয়েছে, আগামী মে এবং জুন মাসের প্রতিটি ব্যক্তিকে বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় দেশের ৮০ কোটি গরিব মানুষ উপকৃত হবেন বলে জানানো হয়েছে। নরেন্দ্র মোদী গরিব কল্যাণ যোজনা অনুযায়ী দেশের সকল মানুষকে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা করা হয়েছিল। দেশ যখন করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের সম্মুখীন তখন কেন্দ্র সরকার তা নতুন পদক্ষেপ ঘোষণা করে দিল। আগামী দুই মাসের জন্য ৮০ কোটি মানুষকে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই সমস্ত কাজটি করতে খরচ হবে ২৬,০০০ কোটি টাকা।

গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাই লেভেল বৈঠকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীদের করোনা ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার ডাক দিয়েছেন। সেই মিটিং এর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিনামূলের রেশনের কথা ঘোষণা করলেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026