বাঘিনী, জাত গোখরোদের জায়গার পরে এবারে বাংলার রাজনীতির ময়দান একেবারে ফুটবল মাঠ! আর এই ফুটবল মাঠে রেফারি হয়ে খেলা শেষের আগেই আগাম ফল ঘোষণা করে শেষ বাঁশি বাজালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এখনো বাকি দুই দফায় নির্বাচন। কিন্তু তার আগেই দিলীপ ঘোষ ঘোষণা করে দিলেন, ‘খেলা শেষ’। বৃহস্পতিবার রাতে তিনি একটি টুইট করলেন এই খেলা শেষ নিয়ে।
এই টুইটে ফুটবল মাঠের স্কোর কার্ড এর মত একটি ছক কাটা রয়েছে। তলায় দেখা যাচ্ছে একটি ফুটবল এবং ওপরে দুটি টিমের নাম বিজেপি এবং তৃণমূল। এখানে দেখা যাচ্ছে নির্ধারিত সময়ে ৯০ মিনিটে বিজেপি জিতেছে এবং তৃণমূল হেরে গিয়েছে। অর্থাৎ কার্যত ‘খেলা শেষ’। নির্বাচন কমিশনের কড়া নির্দেশের পর বাংলার জনসভা বাতিল করেছেন মমতা, মোদি। তার মাঝেই একই দিনে একটি বিস্ফোরক টুইট নিয়ে হাজির হলেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের টুইট থেকে বাংলায় যেটা নিয়ে তার আত্মবিশ্বাস একেবারে স্পষ্ট। শুধু তিনি নন বিজেপির বহু নেতা মন্ত্রী বাংলায় আসল পরিবর্তন নিয়ে আসার জন্য অত্যন্ত বদ্ধপরিকর। এর আগে দিলীপ ঘোষ ছাড়াও সায়ন্তন বসু, রাহুল সিনহা রা এই বিষয়টি নিয়ে বারংবার মন্তব্য করেছিলেন। আর এবারে একেবারে পেনাল্টি বক্সে ঢুকে সোজা গোলপোস্ট লক্ষ্য করে শট মারলেন দিলীপ ঘোষ। কিন্তু এহেন একটি টুইট করার পর কটাক্ষের শিকার দিলীপ ঘোষ। অনেকেই জিজ্ঞেস করছেন, তিনি রগড়ানি ছেড়ে ফুটবল খেলতে নেমে গেলেন! আবার অনেকের প্রশ্ন, দু’দফা নির্বাচন বাকি থাকতে তিনি এত বড় দাবি কি করে করলেন? অনেকে আবার উল্লেখ করলেন ইনজুরি টাইমে খেলা এখনো বাকি রয়েছে। তবে, দিলীপ ঘোষ যতই বলুন না কেন, আসল রেফারি কিন্তু জনতা জনার্দন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…