করোনা ভাইরাস সংক্রমণের গগনচুম্বী গ্রাফ গোটা দেশবাসীকে উদ্বেগে ফেলছে। ভাইরাসের এই নতুন স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি সংক্রমিত হচ্ছে এবং মৃত্যুহার বাড়াচ্ছে। দেশজুড়ে দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই ৩ লাখ অতিক্রম করেছে। দেশের রাজ্যগুলিতে করোনা রোগীর জন্য পাওয়া যাচ্ছে না হাসপাতাল বেড। অনেক রাজ্যে অক্সিজেন যোগানের অভাব দেখা যাচ্ছে। আর করোনা চিকিৎসার জন্য যে অক্সিজেন খুব বেশি গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এক কথায় বলতে গেলে করোনার দ্বিতীয় ঢেউ ভারতের স্বাস্থ্যব্যবস্থা পরিকাঠামোর ভিত নাড়িয়ে দিয়েছে।
এরইমধ্যে দিল্লির এক হাসপাতালে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। অক্সিজেনের অভাবে নিঃশ্বাস না নিতে পেরে মৃত্যু হয়েছে ২৫ জন করোনা রোগীর। মুমূর্ষু রোগীগুলি হাসপাতালে ভর্তি থাকলেও তাদের মুখের কাছে ধরার মতো কোনো অক্সিজেন ছিল না। আর শেষ পর্যন্ত অক্সিজেন না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ২৫ জন। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে দিল্লি গঙ্গারাম হাসপাতাল। সেখান থেকে জানানো হয়েছে, “যতটুকু অক্সিজেন মজুদ রয়েছে তা দিয়ে শুধুমাত্র ২ ঘন্টা চালানো যাবে। তারপর কি হবে?” উত্তর নেই কারুর কাছে।
জানা গিয়েছে ওই গঙ্গারাম হাসপাতাল বর্তমানে ৬০ জন মুমূর্ষু রোগী এবং ৫০০ এর বেশি করোনা আক্রান্ত ভর্তি রয়েছে। গত তিনদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেনের কাতর আরজি জানালেও কোন লাভ হয়নি। আর তার ফলে ঘটে গেল এত বড় বিপত্তি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গতকাল হরিয়ানার ফর্টিস হাসপাতাল টুইট করে কাতর আর্জি জানায় যে তাদের ৪৫ মিনিটের মধ্যে অক্সিজেন শেষ হয়ে যাবে। রোগীদের প্রাণ বাঁচানোর জন্য সাহায্য করুন। দেশজুড়ে একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে। আর তাতেই পাল্লা দিয়ে বাড়ছে রোগী মৃত্যুর সংখ্যা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…