করোনাভাইরাস নয়, এবারে মহারাষ্ট্রের হাসপাতালে একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন করোনা রোগী। মহারাষ্ট্রের পাল ঘরে অবস্থিত বিজয় বল্লভ কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে ১৩ জন করোনা আক্রান্ত রোগীর প্রাণ গীয়েছে বলে জানা যাচ্ছে। এই ধরনের একটি ঘটনা কিছুদিন আগে ঘটেছিল নাসিকে। সেখানে অক্সিজেন সিলিন্ডার লিক করে ২২ জনের মৃত্যু হয়েছিল।
ভোররাত সাড়ে তিনটে নাগাদ এই আগুন লাগে। অভিযোগ ওঠে, সেই সময় হাসপাতালের পর্যাপ্ত পরিমাণে ডাক্তার এবং চিকিৎসাকর্মী অনুপস্থিত ছিল। হাসপাতালে ৯০ জন করণা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন এবং ১৭ জন ভর্তি ছিলেন আইসিইউতে। তাদের মধ্যেই গতকাল রাতেই প্রাণ হারিয়েছেন ১৩ জন। বাকিরা কোনমতে রক্ষা পেয়েছেন।
ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। ইতিমধ্যেই করোনা রোগীদের সেই হাসপাতাল থেকে অন্য হাসপাতলে স্থানান্তরিত করার ব্যবস্থা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অগ্নিনির্বাপক ব্যবস্থার কোন প্রস্তুতি ছিল না। হাসপাতালের বিরুদ্ধে করোনা রোগীদের গাফিলতির অভিযোগ উঠছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…