পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এবারে প্রথম থেকেই রয়েছে অনুব্রত মণ্ডলের ট্রেডমার্ক ডায়লগ খেলা হবে। এই খেলা হবে ডায়লগ নিয়ে বারংবার মাঠে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এর আগেও ঘোষণা করেছিলেন, নানা ধরনের খেলাধুলায় তিনি পারদর্শী। এবারে বৃহস্পতিবার তপনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “আমি ক্রিকেটের লোকসভা এবং রাজ্যসভার বেস্ট প্লেয়ার হয়েছিলাম।” জনসভায় জনগণের উদ্দেশ্যে বল ছুড়ে দিয়ে বললেন মমতা।
প্রতিটি জনসভা শেষে নিয়ম করে মাঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে একটি ফুটবল ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফুটবলের উপরে আঁকা থাকে ঘাশফুলের একটি প্রতীক এবং নিচে দাঁড়িয়ে থাকা দলের কোন লোক ওই বল ক্যাচ করে। তপনের সভা থেকেও ঘাস ফুল আঁকা ফুটবল তিনি নিচে ছুড়ে দিলেন। তারপর বললেন, “তৃণমূলের সিম্বল আকা বল তুলে দিচ্ছি এক ভাইয়ের হাতে।”
কিন্তু দেখা যায় সেই দলের কর্মী ওই বলটিকে ক্যাচ করতে পারলেন না। তাতে বেজায় রুষ্ট হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বললেন, “তোমার দ্বারা হবে না, আমি আগেই জানতাম। অন্য ছেলেকে ডাকো। চেহারা দেখেই বুঝেছিলাম কোনদিনও খেলে না। খেলতে এসেছ! ও খেলেই না কোনোদিন।” তারপর অন্য একজন আসেন। পরের যুবকটি বলটিকে ক্যাচ করতে সক্ষম হয়েছিলেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তার আগের জীবনের স্মৃতি রোমন্থন করলেন।
মমতা বললেন, ‘একটু আধটু তো প্র্যাকটিস করতে হবে। আমার সব খেলার অভ্যাস আছে। আমি হাডুডু খেলতে পারি, সুইমিং করতে পারি, বল নাচাতে পারি, ব্যাডমিন্টন খেলতে পারি, ক্রিকেট খেলতে পারি। আমি ক্রিকেট খেলায় লোকসভা এবং রাজ্যসভার বেস্ট প্লেয়ার হয়েছিলাম। রোজ খেলার দরকার নেই। কিন্তু কাজে একটা উৎসাহ থাকা দরকার।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…