বিনোদন

দিলীপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক ভিটে পাকিস্তানে, ভিটে কিনতে কত টাকা ধার্য করল পাক সরকার?

ভারতীয় চলচ্চিত্রের দুই লেজেন্ড দিলীপ কুমার (Dilip kumar) এবং রাজ কাপুর (Raj kapoor)-এর পৈতৃক ভিটে সংরক্ষণের সিদ্ধান্ত আগেই নিয়েছিল পাকিস্তান সরকার।  এবার তাঁদের বাড়ি দুটি পাকিস্তান পুরাতত্ত্ব বিভাগের হাতে তুলে দিতে 2 কোটি 35 লক্ষ টাকা দাম মঞ্জুর করলেন খাইবার পাখতুনওয়া প্রদেশের প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী মেহমুদ খান(Mehmud khan)। এই বাড়ি দুটি অধিগ্রহণ করে সেগুলি ঐতিহ্যপূর্ণ ভবন হিসাবে সংরক্ষণ করবে পাক সরকার। সেখানে গড়ে তোলা হবে সংগ্রহশালাও।  বর্তমানে এই বাড়ি দুটির অবস্থা অতীব সঙ্কটজনক। যেকোনো মুহূর্তে এগুলি ভেঙে পড়তে পারে।  তাই যত শীঘ্র সম্ভব, বাড়ি দুটির দাম মিটিয়ে সেগুলি অবিলম্বে হাতে নিতে চায় প্রাদেশিক সরকারের পুরাতত্ত্ব বিভাগ।

অবিভক্ত ভারতে খাইবার পাখতুনওয়া প্রদেশের কিসসা খোওয়ানি বাজারে রাজ কাপুরের পিতামহ দিওয়ান বশেতশ্বরনাথ কাপুর (Diwan Basetswarnath Kapoor) 1918 থেকে 1922 সালের মধ্যে 151.75 বর্গমিটার জমির উপরে তৈরী করেন ‘কাপুর হাভেলি’। এই বাড়িতেই জন্ম হয়েছিল রাজ কাপুর ও তাঁর কাকা ত্রিলোক কাপুর(Trilok kapoor)-এর। বিশাল দস্তরখান-এর জন্য বিখ্যাত ছিল ‘কাপুর হাভেলি’। একসময়  প্রতিদিন প্রায় দেড়শো লোকের পাত পড়ত সেখানে। ‘কাপুর হাভেলি’-র বর্তমান মালিক আলি কাদের ( Ali kader)। প্রসঙ্গত উল্লেখ‍্য, গত বছর গোড়ার দিকে অভিনেতা ঋষি কাপুর (Rishi kapoor) একবার ‘কাপুর হাভেলি’-তে যেতে চেয়েছিলেন।  কিন্তু তাঁর ভগ্ন  স্বাস্থ্যের কারণে তা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় প্রয়াত হন ঋষি। তাঁর শেষ ইচ্ছা অপূর্ণ রয়ে যায়।

‘কাপুর হাভেলি’-কে আগেই জাতীয় ঐতিহ্যপূর্ণ ভবন হিসাবে ঘোষণা করেছিল খাইবার পাখতুনওয়া প্রদেশের সরকার।  একই এলাকায় প্রায় 100 বছর আগে 101 বর্গমিটার জমির উপরে তৈরী হয়েছিল দিলীপ কুমারের পৈতৃক বাড়িটি। নওয়াজ শরিফ সরকার 2014 সালে বাড়িটিকে জাতীয় ঐতিহ্যপূর্ণ ভবন হিসাবে ঘোষণা করে।

ওই দুটি বাড়ির বর্তমান মালিকপক্ষ জমজমাট এলাকায় থাকা বাড়ি দুটি ভেঙে শপিং মল তৈরী করতে চেয়েছিলেন।  কিন্তু বাড়ি দুটির ঐতিহাসিক মূল্যের কথা ভেবে সেগুলি ভাঙতে বাধা দেয় পুরাতত্ত্ব বিভাগ।  এর পরেই সেগুলি অধিগ্রহণ করে সংরক্ষণের জন্য দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে প্রাদেশিক সরকার।  ‘কাপুর হাভেলি’-র জন্য দেড় কোটি টাকা এবং দিলীপকুমারের বাড়িটির জন্য 80 লক্ষ 56 হাজার টাকা দাম ধার্য করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026