নিউজ

সপ্তম দফায় বৈঠকও ব্যর্থ, আগামী শুক্রবার ফের বৈঠক সরকার ও কৃষক প্রতিনিধিদের মধ্যে

নয়াদিল্লি: পার হয়ে গিয়েছে একমাস (One Month), তবুও কেন্দ্রের (Central Govt) প্রকাশ করা নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলন একইভাবে অব্যাহত। গতকাল, সোমবার (Monday) নতুন বছরের চতুর্থ দিনে সপ্তম দফায় বৈঠক হয় কৃষক ইউনিয়ন (Farmers Union) ও সরকারের মধ্যে। কিন্তু এক্ষেত্রেও সপ্তম দফায় বৈঠক ব্যর্থ। কৃষি আইন প্রত্যাহার না করলে নিজেদের ঘরে ফিরবে না কৃষকরা, এমন হুঙ্কার দেওয়া হয়েছে কৃষকদের তরফ থেকে। বলা হয়েছে, ‘কানুন ওযাপসি নেহি তো ঘর ওযাপসি নেহি’। নিজেদের অবস্থানে একইভাবে অনড় দুপক্ষই। আগামী শুক্রবার (Friday) ফের বৈঠকে বসবে সরকার ও কৃষক প্রতিনিধিরা।

গতকাল, সোমবার ছিল কৃষক আন্দোলনের ৪০তম দিন। বৈঠকে বসার আগে আন্দোলন চলাকালীন প্রয়াত কৃষকদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে দু মিনিট নীরবতা পালন করা হয়। আর এতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিনিধিরাও। কিন্তু তারপরেই বৈঠক শুরু হতে যে যার নিজেদের অবস্থানে অনড়। এদিনের বৈঠক শেষে কৃষক নেতা রাকেশ টিকাওয়াত বলেন, ‘আমরা আমাদের দাবিতে একইভাবে অনড় থাকব। আমাদের দাবি অনুযায়ী তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে এবং ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে। তা না হলে এই আন্দোলন চলবে। কানুন ওযাপসি নেহি তো ঘর ওযাপসি নেহি।’ অর্থাৎ আইন প্রত্যাহার না হলে কোনও কৃষকরা ঘরে ফিরবে না। বিজ্ঞান ভবনে গতকালের বৈঠক শেষে এমনই হুঙ্কার দেন কৃষক নেতা রাকেশ।

এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়াস এবং সংসদ সোমপ্রকাশ সহ একাধিক কেন্দ্রীয় প্রতিনিধি। বৈঠক শেষে এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, ‘সপ্তম দফায় বৈঠক শেষে নিজেদের দাবিতে অনড় কৃষকরা। তাই কোনও সমাধানে পৌঁছানো যায়নি। তিনটি কৃষি আইন প্রত্যাহারে জেদি মনোভাব কৃষকদের।’ তবে আগামী শুক্রবারের বৈঠক থেকে কোনও সমাধান মেলে কিনা, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026