বিনোদন

হাঁটুর ওপরে ড্রেস, ৪৬ বছর বয়সে নতুন লুকে আগুন ঝরাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়

অভিনেত্রী রচনা ব্যানার্জি(Rachana Banerjee) নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন।  যে কোন পোশাকই সহজে ক্যারি করতে পারেন রচনা।   সম্প্রতি তিনি নীল শর্ট ড্রেসে ক্যামেরাবন্দি হলেন। তার সঙ্গে মানানসই করে রচনা পরেছিলেন নীল রঙের কারুকার্য করা ওয়েজেস এবং স্টাইলিশ সানগ্লাস।  রচনার এই ছবিটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে রচনা লিখেছেন, তিনি স্বাধীনভাবে পথ চলতে পছন্দ করেন।

গত বছর বন্ধুর বার্থডে পার্টির সেলিব্রেশনে রীতিমত বলিউড স্টাইলে নেচে ইন্সটাগ্রাম রিল তৈরী করে পোস্ট করেছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি।  রচনার এই রিলটি যথেষ্ট ভাইরাল হয়েছিল ।  এর আগেও নিজের বার্থডে পার্টিতে ‘রানী মাল ফুক ফুক লে’ গানের সঙ্গে নেচে তুমুল ভাইরাল হয়েছিলেন রচনা।

রচনা মূলত ঘরে ঘরে ‘দিদি নং 1’ শোয়ের দৌলতে বেশি পরিচিত। একসময় অভিনেত্রী হিসাবে প্রশংসিত হলেও টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি ‘দিদি নং 1’- এর টিআরপি বাড়িয়ে দিয়েছে। রচনার পরিবর্তে একবার দেবশ্রী রায়(Debashree Roy)- কে শোয়ের সঞ্চালক হিসেবে আনা হলেও দর্শকদের মন ছুঁতে পারেননি দেবশ্রী। তাই রচনাকেই আবার এই শো-তে ফিরিয়ে আনা হয়।

রচনার জনপ্রিয়তার আরেকটি কারণ হলো তাঁর মানবিকতা। টলিউডের বহু দুঃস্থ শিল্পীকে সাহায্য করেন রচনা।ব্যক্তি রচনা ভালোবাসেন গাছ লাগাতে,বেড়াতে যেতে,নিজের ছেলেকে নিয়ে জমিয়ে সংসার করতে এবং জীবনকে ইতিবাচক ভঙ্গিতে এগিয়ে নিয়ে যেতে। আক্ষরিক অর্থেই রচনা ‘দিদি নং 1’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026