বিনোদন

‘সকলের সুস্থতা কামনা করি’, করোনা অতিমারীর কারণে চিন্তিত বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার

করোনা অতিমারীর কারণে লকডাউনের পথে হেঁটেছে মহারাষ্ট্র। রণবীর কাপুর (Ranbir kapoor), আলিয়া ভাট (Alia bhatt), নীতু সিং (nitu singh), ক্যাটরিনা কাইফ (Katrina kaif), নীল নীতিন মুকেশ (Nil nitin mukhesh), পরেশ রাওয়াল (paresh Rawal), করোনার গ্রাস থেকে বাদ যাচ্ছেন না কেউই। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)। করোনা এড়াতে সলমন খান (salman khan) কাজ করছেন ‘বায়ো বাবল’- এ থেকে কাজ করছেন।

ভোপালে জ্বলছে গণচিতা। ভোটের আবহে কলকাতায় করোনা হয়ে উঠেছে সর্বগ্রাসী। ফলে এখনও অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী ধাপার মাঠে জ্বলে উঠেছে গণচিতা। ধাপার মাঠে বাইরেও পড়েছে মৃতদেহের লাইন। এবিপি আনন্দে সম্প্রচারিত একটি রাজনৈতিক অনুষ্ঠানে চ্যানেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে (suman dey) বলতে বাধ্য হয়েছেন, রাজনীতিবিদরা নিজেদের মধ্যে চাপান-উতোর শুরু করেছেন করোনা ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে। প্রত্যেকেই বলছেন, তাঁরা নাকি ছোট মিটিং করছেন। কিন্তু মাস্ক ব্যবহারের বার্তা দিতে তাঁরা অপারগ। সুমন নিজেও করোনায় আক্রান্ত হয়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করছেন। কোভিশিল্ড ও কোভ‍্যাক্সিন নিয়েও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কারণ অনেকেই করোনার টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছেন। এই তালিকায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan singh), কৌশিক সেন (koushik sen), রেশমি সেন (Reshmi sen)-এর মতো ব্যক্তিত্বরা। উদ্বিগ্ন প্রশাসন ও সমাজ। সবার একটাই প্রশ্ন, আমরা বেঁচে থাকব তো?

এমতাবস্থায় বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার (Dilip kumar) টুইট করে ঈশ্বরের কাছে সকলের সুস্থতা প্রার্থনা করেছেন। দিলীপ কুমারের এই টুইটটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বলিউডের অনেকেই বলছেন, আগে প্রাণে বাঁচলে তবেই জীবনে এগোতে পারবেন। চারিদিকের খবরের জের বর্ষীয়ান মানুষদের মধ্যেও আতঙ্ক জাগিয়ে তুলছে, তা প্রমাণ করে দিল দিলীপ কুমারের এই টুইট। ভারতবার্তার তরফেও সবাইকে অনুরোধ করা হচ্ছে ভ‍্যাক্সিন নিয়ে বিভ্রান্ত হবেন না। প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন, যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন। স‍্যানিটাইজার ব্যবহার করুন এবং প্রতি এক ঘন্টা অন্তর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। শরীর খারাপ লাগলে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026