রাজ্য

বিকেল ৫ টায় এক ঢিলে ৫৬ পাখি মারতে চলেছেন নমো, প্রস্তুতি তুঙ্গে

রাজ্যে উপস্থিত থাকতে পারবেন না কিন্তু শুক্রবার ভার্চুয়াল ভাবে দিল্লি থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট গণনার সময় জানা গিয়েছিল ২৩ তারিখে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির প্রচার করতে আসার কথা ছিল বাংলার চারটি জেলায়। সেখানে সর্বমোট ৫৬ সভা করার কথা ছিল তার। কিন্তু, বৃহস্পতিবার বিকেলে টুইট করে মোদি নিজেই জানিয়েছেন দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই জন্যই বাংলার সফর বাতিল করতে হয়েছে তাকে। তারপর সন্ধ্যায় ৫.৪৫ নাগাদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিকেলে ৫টা নাগাদ দিল্লি থেকে ভাষণ দিতে চলেছেন।

কলকাতা ছাড়াও মালদহ, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু করোনাভাইরাস এর পরিস্থিতি বাড়াবাড়ি ভাবে বৃদ্ধি পাওয়ায় নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল জনসভায় সর্বাধিক জনসংখ্যা ৫০০ এর বেশি থাকবে না। সপ্তম ও অষ্টম দফায় রাজ্যের ৭১ আসন নির্বাচন হওয়ার কথা। এছাড়াও সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে প্রার্থী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন হবে আগামী ১৬ মে। ফলে হিসাবমতো শেষ দুই দফায় ৬৯ আসনে নির্বাচন।

সেইমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা ছিল ৪ জেলার ৫৬ আসনে প্রচার করতে। সেই মত তৈরী হয়ে গিয়েছিল সমস্ত সভাস্থল। কিন্তু শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা সফর বাতিল করার কারণে তড়িঘড়ি সেই এলাকায় জায়েন্ট স্ক্রিন বসানোর ব্যবস্থা শুরু করে জেলা বিজেপি কর্তৃপক্ষ। জানা যাচ্ছে সেই জায়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বক্তৃতা সরাসরি সম্প্রচারিত হবে শুক্রবার। রাজ্যের ৫৬ আসনের জন্য একটি বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রত্যেকটি জায়েন্ট স্ক্রিনে বড় করে সেটি চালানো হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026