রাজ্য

বাংলায় ক্ষমতায় আসলে বিজেপি দেবে ফ্রি ভ্যাকসিন! সঙ্গে আরো অনেক কিছুই ফ্রি! জানেন কি কি?

ভোটের বাংলায় এবারে দুটি রাজনৈতিক দলের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছে করোনার ভ্যাকসিন। করোনা ভাইরাসের ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে বাংলার বিজেপি টুইটার হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সহকারে একটি পোস্ট টুইট করা হলো। ওই টুইট লেখা, পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসলে Covid 19 Vaccine বিনামূল্যে দেওয়া হবে সবাইকে। এখনো দুই দফার ভোট বাকি। তাই এবারে এই দুই দফায় মানুষের ভোট নিজের দিকে টানতে ভ্যাকসিন দাওয়াই বঙ্গ বিজেপির।

 

বিজেপির ভ্যাকসিন প্রতিশ্রুতি কে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। ভ্যাকসিনের দামে সমতা রাখার পাশাপাশি সকল রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তপনের জনসভা থেকে তিনি প্রকাশ্যে মোদিকে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, এবারের করোনা ভাইরাসটা নরেন্দ্র মোদির অবদান। ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে। তাই মানুষ মারা যাচ্ছে। এছাড়াও তিনি এদিন জনসভা থেকে ঘোষণা করেছিলেন, “মোদিকে ভ্যাকসিন দিতে বলেছিলাম, পয়সা দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হলো না। ৫ মে এরপর থেকে আমরা একেবারে বিনা পয়সায় বাকিদের ভ্যাকসিন দেবো। এখনো দিচ্ছি।”

 

অন্যদিকে তৃণমূল মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বিজেপির এই ফ্রি ভ্যাক্সিন ক্যাম্পেইনকে কটাক্ষ করে বলেছেন, “বিজেপির ফ্রি ভ্যাক্সিন ক্যাম্পেইনে কে সম্পূর্ণরূপে জুমলা। এ বিষয়টিকে বিশ্বাস করবেন না। বিহারে তারা একিভাবে ফ্রি ভ্যাক্সিন দেওয়ার ঘোষণা করেছিলেন। ভোট শেষ হয়ে যাবার পরে সকলে সেই ভ্যাকসিনের কথা ভুলে গেল। বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে একই ব্যাপার হবে। বিজেপিকে কখনোই বিশ্বাস করবেন না।”

শুধুমাত্র বাংলার জন্য বিনামূল্যে ভ্যাকসিন নয়, কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আগামী মে এবং জুন মাসে আবারো বিনামূল্যে রেশন দিতে চলেছে বিজেপি সরকার। আগামী মে এবং জুন মাসে প্রায় ৮০ কোটি মানুষকে বিনামল্যে রেশন দেয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে মাথাপিছু ৫ কিলোগ্রাম করে রেশন দেওয়া হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় এই বিনামূল্যে রাসন প্রকল্প ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, করণা মোকাবিলার জন্য গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য বিনামূল্যে রেশনের ঘোষণা করেছিলেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026