দেশ

করোনার মৃদু উপসর্গে ট্যাবলেট খেলেই ১ দিনে হবেন সুস্থ, জরুরী ভিত্তিতে ছাড়পত্র দিল DCGI

গত বছরের মার্চ মাসে ভারতে প্রথম করোনা ভাইরাসের করাল ছায়া পড়েছিল। চলতি বছরের শুরুতে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও আবারও ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠেছে এই মারণব্যাধি। এপ্রিল মাসের শেষের দিকে এখন দৈনিক সংক্রমণ ৩ লাখের গণ্ডি অতিক্রম করেছে। নতুন মিউট্যান্ট স্ট্রেনে সংক্রমণের মাত্রা এবং মৃত্যুহার লাফিয়ে বাড়ছে। এমন অবস্থায় ভারতের বেশিরভাগ রাজ্যে বেড পাওয়া যাচ্ছে না এবং অক্সিজেনের ঘাটতি দেখা গেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI নতুন একটি ওষুধের জরুরী ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে।

জানা গিয়েছে, DCGI আজ জনপ্রিয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা জাইডাস ক্যাডিলারের তৈরি ভিরাফিন ওষুধে ছাড় দিয়েছে। জরুরী ভিত্তিতে বৈঠক করার পর করোনা পরিস্থিতি বিচার করে এই ওষুধ ভারতে ব্যবহারের জন্য ছাড়পত্র পায়। ওষুধ প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে যে এই ভিরাফিন ওষুধ হল আসলে একটি অ্যান্টিভাইরাল ড্রাগ। কারোর করোনার মৃদু উপসর্গ থাকলে এই ওষুধ খেলে একদিনের মধ্যে সুস্থ হয়ে যেতে পারে সে। ভারতে করোনার গগনচুম্বী গ্রাফের কথা মাথায় রেখে DCGI এই ওষুধটিতে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়ে দিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম করোনার প্রকোপে গত বছর DCGI কোভিড মোকাবিলা করার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন, রেমডেসিভির ইত্যাদি ওষুধে জরুরী ভিত্তিতে ছাড়পত্র দিয়েছিল। এই বছর মৃদু উপসর্গ থাকলে যাতে ঠিক হয়ে যায় তার জন্য ছাড়পত্র পেল ভিরাফিন। অভিজ্ঞ চিকিৎসকরা মনে করেছে ভারতীয় চিকিৎসকদের হাতে এই ওষুধে এলে তাদের করোনা যুদ্ধে শামিল হতে অনেক বেশী সুবিধা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026