করোনা অতিমারীতে এই মুহূর্তে সারা দেশ জুড়ে দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি। তার মধ্যে প্রথম তালিকায় রয়েছে দিল্লি। সম্প্রতি সুস্মিতা সেন (Susmita sen) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে দেখা গিয়েছিল দিল্লির শান্তি মুকুন্দ হাসপাতালের সিইও সুনীল সাগ্গর (sunil saggar) ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছেন অক্সিজেনের ঘাটতির কথা বলতে গিয়ে। তিনি বলেন, তাঁদের কাছে আর মাত্র কয়েকটি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। ফলে যেসব রোগী ডিসচার্জ করার মতো অবস্থায় আছেন, তাঁদের ডিসচার্জ করে দিলে আর হয়তো খুব বেশি হলে দুই ঘন্টা চালানো যেতে পারে।
ভিডিওটি শেয়ার করে সুস্মিতা জানিয়েছেন, তিনি শান্তি মুকুন্দ হাসপাতালের জন্য কিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে পারলেও সেগুলি মুম্বই থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য কোনো ট্রান্সপোর্ট পাচ্ছেন না। বিষয়টি জানিয়ে সুস্মিতা অনুরাগীদের কাছে সাহায্য চেয়েছেন।
কিন্তু সুস্মিতার কয়েকজন অনুরাগী বলেছেন, দিল্লিতে না পাঠিয়ে মুম্বইয়ের কোনো হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারগুলি দিয়ে দিতে। মুম্বইয়ের কাছে এখনও পর্যাপ্ত অক্সিজেন রয়েছে। কিন্তু দিল্লির ছোট হাসপাতালগুলির অবিলম্বে অক্সিজেন দরকার। তবে পরে সুস্মিতা টুইট করে জানিয়েছেন, হাসপাতালটি আপাতত অন্য একটি জায়গা থেকে অক্সিজেনের ব্যবস্থা করতে পেরেছে। ফলে সুস্মিতা অক্সিজেন সিলিন্ডারগুলি পাঠানোর জন্য আরও কিছুটা সময় পেয়ে গেলেন। তাঁকে সমর্থন করার জন্য সুস্মিতা নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছেন। অনুরাগীরাও সুস্মিতার এই কাজের প্রশংসা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…