এই মুহূর্তে টেলিটাউনের একনম্বর বাংলা ধারাবাহিক ‘মিঠাই’। মিঠাই ও উচ্ছেবাবুর রসায়ন দর্শকদের যথেষ্ট পছন্দের। টিআরপি তালিকায় পরপর তিন সপ্তাহ ধরে নিজের এক নম্বর স্থান ধরে রেখেছে ‘মিঠাই’। কিন্তু ইতিমধ্যেই গুজব রটে গিয়েছে পাল্টে যাচ্ছে ‘মিঠাই’-এর নায়িকা। এতদিন নায়িকার ভূমিকায় অভিনয় করছিলেন সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha kundu)। দর্শকদের চোখে তিনি ‘মিঠাই’ হিসাবেই পরিচিত। ফলে দর্শকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। তাঁদের মতে, সৌমিতৃষা ছাড়া অন্য কাউকে ‘মিঠাই’ হিসাবে মানতে পারবেন না তাঁরা।
এই গুজবের উত্তর দিতে মুখ খুলেছেন সৌমিতৃষা নিজে। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এটা হল খ্যাতির বিড়ম্বনা। কিছু ইউটিউব চ্যানেল অযথা প্রচার করছে, সৌমিতৃষা নাকি মারা গিয়েছেন। কোথাও বলা হয়েছে, সৌমিতৃষা করোনায় আক্রান্ত। কোথাও বা বলা হচ্ছে সৌমিতৃষার পা ভেঙে গিয়েছে, ইন্দ্রাণী হালদার (Indrani haldar), কোয়েল (koyel)তাঁকে দেখতে এসে কাঁদছেন। এমনকি সৌমিতৃষার কিছু ফেক ছবিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে, যেগুলিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন।
গত কয়েকদিন ধরে শুভানুধ্যায়ীরা ফোন করে সৌমিতৃষার খোঁজ নিচ্ছেন। সকলকে আশ্বস্ত করতে রীতিমত ভিডিও কল করতে হচ্ছে সৌমিতৃষাকে। সৌমিতৃষা নিজের অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন, দুশ্চিন্তা না করতে, তিনি সুস্থ আছেন এবং ‘মিঠাই’ বদলাচ্ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…