পলিটিক্স

খুব শীঘ্রই আওয়াজ উঠতে চলেছে, পিকে হটাও, তৃণমূল বাঁচাও, তৃণমূলকে কটাক্ষ করে মন্তব্য দিলীপের

রবিবার বাংলার রাজনীতি এদিন একাধিক রাজনৈতিক কর্মকাণ্ডে জমজমাট ছিল। ডায়মন্ড হারবারে সভা করেছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলদিয়াতে সভা করছিলেন মন্ত্রী সুজিত বসু। আবার রাজীব বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ছিল মিছিল এবং সমাবেশ। অন্যদিকে আবার মহিষাদল থেকে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারীর সভা ছিল অরাজনৈতিক। এদিন পরিস্থিতিকেই গৃহযুদ্ধ হিসেবে কটাক্ষ করে তৃণমূলকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ বললেন, “আমরা কারো পাল্টা করিনা। আমাদের পাল্টা তৃণমূল করে। অমিত শাহ বাঁকুড়া তে গিয়ে আদিবাসী বাড়িতে কলা পাতায় খাওয়া দাওয়া করেছেন। তারপর থেকে অনুকরণ করেছেন আমাদের দিদিমণি। দিদি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ভাত দেয়নি।” আগামী ৭ ডিসেম্বর থেকে প্রতিটি জেলায় সফরে নামছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দিলীপ ঘোষের এরকম মন্তব্য অত্যন্ত জল্পনাসূচক বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের বেশ কিছু সিট হারিয়েছিল। আর তারপরেই ২০২১ নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গে কাজে নামেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তবে প্রশান্ত কিশোরের কাজ আবার অনেক তৃণমূল নেতা পছন্দ করছেন না। কোথাও কোথাও অনেক সাংসদ প্রশান্ত কিশোরের কাজ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। বর্তমানে তৃণমূল এবং প্রশান্ত কিশোরের এই যুগলবন্দী কে কটাক্ষ করে দিলীপ বলেছেন,”৫০০ কোটি টাকা দিয়ে লোক ভাড়া করে দল বাঁচানোর চেষ্টা করছেন মমতা। তারপরও আবার কোথাও কোথাও আবার আওয়াজ উঠছে, পিকে হটাও, তৃণমূল বাঁচাও।”

দিলীপ আরও বলেছেন, “বাঁকুড়ার আদিবাসীদের অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা অভিযোগ করেছিলেন, পাঁচতারা হোটেলের বিরিয়ানি আনিয়ে অমিত শাহকে খাওয়ানো হয়েছিল। কিন্তু আমি জানিনা বাঁকুড়ার কোথাও পাঁচতারা হোটেল আছে কিনা। পাশাপাশি তারা বিরসা মুন্ডা কে অপমান করেছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026