নিউজ

যাদবপুরের পড়ুয়াদের ভয়ঙ্কর ভাষায় হুঁশিয়ারি দিলীপের!

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিয়ে উত্তাল হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার হন বাবুল সুপ্রিয়। এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময়ও বাবুলকে নিগ্রহ।

সেখানে তাকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেয় অতিবামপন্থি প্রভাবিত ছাত্র সংগঠনগুলি। কেন্দ্রীয় মন্ত্রীর চুলের মুঠি ধরে চড়, ঘুসি। ছিঁড়ে দেওয়া হল বাবুলের জামা। তিন ঘণ্টা ধরে ঘেরাও বাবুল সুপ্রিয়। তারপর সেখানে আসে রাজ্যপাল কিন্তু তাতে কিছু সুফল মেলেনি। রাজ্যপাল জগদীপ ধনকড়।

তার গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখিয়েছে ছাত্ররা। এইসব নিয়ে বাবুল সুপ্রিয় বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুর্বল, ওনার অতি শীঘ্রই পদত্যাগ করা উচিত। উনি যদি আমাকে ১০ মিনিট আগে পরিস্থিতি সম্পর্কে সচেতন করতেন তাহলে আমি আসতাম না। একজন ভিসি পুলিশ পর্যন্ত ডাকতে পারেন না।

” তিনি আরও বলেন,‘ মেয়েরা অভব্য আচরণ করেছে ৷ জামা ছিঁড়ে দিয়েছে ৷ আমি প্রতিরোধ করলে ওরা দাঁড়াতেও পারত না ৷ কিন্তু আমি তা করিনি ৷ ওরা সব আর্টস ফ্যাকাল্টির এসএফআই-র সদস্য। আমার ক্ষমতা হলে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করব।

এই ঘটনার পরে এদিকে দিলীপ ঘোষও চুপ নেই। যাদবপুরের পড়ুয়াদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “বেহায়ার সীমা ছাড়িয়েছে যাদবপুরের ছাত্ররা। আমাকে মারলে কীভাবে ওষুধ দিতে হয়, আমি জানি’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026