সারদা কান্ডে রাজ্যে হুলস্থুল পড়ে গেলে স্বয়ং মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেন। সেই সময় তিনি সিগারেটের মূল্যবৃদ্ধি ঘটিয়ে অর্থলগ্নি সংস্থায় প্রতারিত জন সাধারণের টাকা ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন। এই উদ্দেশ্যে রাজ্যের তরফে বাড়ানো হয় সিগারেটের শুল্ক।
একই সাথে আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি তদারকির জন্য তিনি একটি কমিটি গঠন করেন। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের নেতৃত্বাধীন সেই কমিটি টাকা ফেরতের বিষয়ে সমস্ত আইনগত দিকগুলো খতিয়ে দেখবেন, এমনটাই জানিয়েছিলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঢিমেতালে চলেছে সেই কাজ। বেশ কয়েক বছর বাদে আদালতের নির্দেশে এবার নড়েচড়ে বসেছে শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের কমিটি। অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্টের শেয়ার বিক্রি করে ২৬ কোটি টাকা পেয়েছে সেবি।
সেই টাকা বর্তমানে জমা রয়েছে তালুকদার কমিটির কাছে। জমা টাকা খুব শীঘ্রই আমানতকারীদের হাতে তুলে দেওয়ার জন্য তালুকদার কমিটিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে হাইকোর্টের এই ডিভশন বেঞ্চ পূজোর আগেই আমানতকারীদের টাকা ফেরত দিতে বলেন তালুকদার কমিটিকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…