সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘দিলবা মে হোলা গুডগুদিয়া’ গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী। ক্যামেরার সামনে সাজানো গোছানো সেটেই চুটিয়ে রোমান্সও করেছেন তারা। আর তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছিল তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
‘ওয়েব মিউজিক’ নামের ইউটিউব জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল থেকে এই হিট ভোজপুরি গানের ভিডিওটি ৬ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল। অন্যতম জনপ্রিয় ভোজপুরি ছবি ‘সিপাহী’র গান এটি। এই মুহূর্তে এই রোমান্টিক ভিডিওটি ১ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এই গানটি গেয়েছিলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির গায়ক ও নায়ক কেশরী লাল যাদব ও হানি বি। গানের কথা দিয়েছিলেন শ্যাম দেহাতি। পরিচালনায় ছিলেন ওম ঝাঁ। উল্লেখ্য, সম্প্রতি ৬ বছর আগের ‘সিপাহী’ ছবির ‘দিলবা মে হোলা গুদগুদিয়া’ গানের সূত্র ধরেই এই মুহূর্তে ভোজপুরি দর্শকদের মাঝে আবারো চর্চায় উঠে এসেছেন এই জনপ্রিয় ভোজপুরি অনস্ক্রিন তারকা জুটি।
ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…
পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…
পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…
নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…
রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…