ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পুজোতে বাড়ি যেতে চান? এই পদ্ধতিতে টিকিট বুক করলে পাবেন ১০০ শতাংশ নিশ্চিত টিকিট, জানুন পুরো পদ্ধতি – TRAIN TICKET BOOKING

দীপাবলি এবং ছট পূজার মাত্র দু মাস বাকি রয়েছে। এই উৎসবের মরশুমে যারা বাইরে কাজ করেন সবাই তাদের বাড়ি যান। বাড়িতে উৎসব উদযাপন করার চেষ্টা করেন সবাই। সব পরিবারের সদস্যরা একসঙ্গে কিছুটা সময় কাটানোর জন্যই এই উৎসব। বিহার এবং উত্তরপ্রদেশে লোকেরা যারা অন্যান্য শহরে বিভিন্ন কাজ করেন তারাও উৎসবের দুই থেকে তিন মাস আগে টিকিট বুকিং করে ফেলেন। আপনি যদি এই সময়ে বাড়ি যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আগে থেকেই বুকিং সেরে ফেলুন। এখানে আমরা আপনাকে এমন কিছু টিপস দিতে চলেছি যার মাধ্যমে আপনি কয়েক মিনিটের মধ্যেই আপনার টিকিট বুক করতে পারবেন।

২০২৩ সালে ১২ ই নভেম্বর হতে চলেছে দিওয়ালি। অন্যদিকে ছট পূজার উৎসব ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত। এখানে আমরা আপনাকে এমন কিছু কৌশল বলতে চলেছি যা ব্যবহার করে আপনি কয়েক মিনিটের মধ্যে নিশ্চিত টিকিট বুক করতে পারবেন। আপনাকে এর জন্য প্রথমে আইআরসিটিসি অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেখানে লগইন করতে হবে। অগ্রিম রুট লিখে আপনাকে সেটা আগে থেকে সংরক্ষণ করে রাখতে হবে যাতে আপনাকে টিকিট বুকিং এর সময় নতুন করে অনুসন্ধান না করতে হয়। ট্রেনের নাম এবং নম্বর আগে থেকেই জেনে নিন।

আপনি যদি নিশ্চিত টিকিট চান তাহলে আগে থেকে একটা মাস্টার লিস্ট তৈরি করুন। মাস্টার লিস্টে আপনার সমস্ত যাত্রীর নাম, পছন্দের বার্থ এবং খাবারের পছন্দ সংরক্ষণ করে রাখতে হবে। ইতিমধ্যেই সংরক্ষিত এই তথ্যে ক্লিক করুন এবং এগিয়ে যান। আপনি আইআরসিটিসি একাউন্টে নিজের প্রোফাইলে গিয়ে আপনার মাস্টার লিস্ট তৈরি করতে পারেন। সেই লিস্ট অনুযায়ী আপনি বুকিং করবেন টিকিট।

ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অর্থ প্রদান করলে আপনি খুব সহজে টিকিট বুক করতে পারবেন। ইউপিআই ওয়ালেট হলো সবথেকে ভালো বিকল্প কারণ খুব কম সময়ের মধ্যে আপনি টিকিট বুক করতে পারবেন এই ওয়ালেট ব্যবহার করলে। তবে অনেক সময় পাসওয়ার্ড মনে না থাকলে সেই পাসওয়ার্ড দিতে সময় লাগে। আগে থেকে সেই সমস্ত কাজকর্ম সেরে ফেলুন। এছাড়া আপনি নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে আইআরসিটিসি ওয়ালেটে টাকা জমা করতে পারেন। এতে আপনার নেট ব্যাঙ্কিং এর ব্যবহৃত সময় বাঁচবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026