এখনকার দিনে ভারতের নৃত্যশিল্পীদের একটা আলাদা জনপ্রিয়তা এবং পরিচিতি তৈরি হয়েছে। তারা নাচের মাধ্যমে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে আসেন। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়াটা খুব একটা বড় কাজ নয়। সম্প্রতি, সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছে হরিয়ানার আরো এক নৃত্যশিল্পীর নাচ। এখনকার দিনে হরিয়ানার এই নৃত্যের দুনিয়া শুধুমাত্র স্বপ্না চৌধুরীকে ঘিরে আবর্তিত নয়। প্রতিদিন নতুন নতুন শিল্পীরা আসছেন এবং তারা নিজেদের নাচের দক্ষতা প্রদর্শন করছেন সোশ্যাল মিডিয়াতে। সেরকমই হরিয়ানার এক নতুন নৃত্যশিল্পী ডিম্পল চৌধুরীর একটি নতুন এবং দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিওর মধ্যে তার স্টাইল আপনার হৃদয় জয় করবে এবং আপনাকে এক মুহুর্তের জন্যও চোখের পলক ফেলার সুযোগ দেবে না।
ডিম্পল চৌধুরীর এই নতুন নাচের ভিডিও ‘সোনোটেক মাস্তি’ চ্যানেল প্রকাশ করেছে। এতে তিনি আলওয়ারের মালাখেদা গ্রামে রাগনি করছেন। সাদা স্যুটে ডিম্পলের সৌন্দর্য ঝলমল করছে, ও নাচতে নাচতে তিনি একেবারেই ঘামে ভিজে গেছেন। কিন্তু তবুও, নাচের এনার্জি কিন্তু একেবারেই কমেনি। মজার ব্যাপার হল, ডিম্পল যখন মঞ্চে পারফর্ম করছিলেন, তখন মুসকান বেবিকেও নীচে বসে থাকতে দেখা গিয়েছিল।
এই ভিডিওতে, ডিম্পল বিখ্যাত হরিয়ানভি গান ‘ঠুমকারা লাখ লাখ কা’-এ নাচছেন। এই গানের কথা লিখেছেন হারজিত দিওয়ানা এবং গেয়েছেনও তিনি নিজেই। এই গানের মিউজিক দিয়েছে জিআর মিউজিক। গানটির কথা এমনই যে, তাতে মনে হয় ডিম্পল চৌধুরীকে মাথায় রেখেই গানটি লেখা হয়েছে। তাহলে আর দেরি না করে দেখে নিন এই গানের ভিডিওটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…