ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office: প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা জমিয়ে রিটার্ন ১৭ লক্ষ! পোস্ট অফিসের এই স্কিমেই হবেন মালামাল

ভবিষ্যৎ সুরক্ষিত করতে বর্তমানে সঞ্চয় করে রাখেন কমবেশি সকলেই। যারা কর্মজীবনে প্রবেশ করেছেন তারা রোজগার করা অর্থের কিছুটা রাখেন সঞ্চয়ের জন্য। এই টাকাটা বিনিয়োগ করতে তারা মূলত এমন মাধ্যম খোঁজেন যেখানে টাকা থাকবে সুরক্ষিত এবং রিটার্নও পাওয়া যায় মোটা অঙ্কে। এক্ষেত্রে তাই অনেকেই ভরসা করে থাকেন পোস্ট অফিফের (Post Office Scheme) বিভিন্ন স্কিমে। এই স্কিম গুলিতে টাকা যেমন সুরক্ষিত থাকে। তেমনি নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। এই প্রতিবেদনে খোঁজ রইল পোস্ট অফিসের এমনি লাভজনক স্কিমের।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম বিনিয়োগকারীদের মাঝে বেশ জনপ্রিয় একটি স্কিম। এখানে প্রতিদিন একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করে বড় মাত্রায় রিটার্ন পাওয়া যায়! পোস্ট অফিসের এই স্কিমটিতে দৈনন্দিন সামান্য টাকা সঞ্চয় করে জমা করেই ১০ বছরে ১৬ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। বিভিন্ন ছোট সেভিংস স্কিম রয়েছে পোস্ট অফিসে। তবে এই রেকারিং ডিপোজিট স্কিমটি বিশেষ জনপ্রিয় এবং লাভজনক। এ বিষয়ে বিস্তারিত তথ্য রইল প্রতিবেদনে।

পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিট স্কিমে মাসে ১০০ টাকা দিয়েও অ্যাকাউন্ট খোলা যায়। সিঙ্গেল এবং জয়েন্ট দু ধরণেরই অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে এখানে। আপাতত ৬.৭ শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায় এই স্কিমে। ২০২৪ এর ১ লা জানুয়ারি থেকেই চালু করা হয়েছে নতুন সুদের হার। এই স্কিমে কোনো রকম ঝুঁকি না থাকলেও এখানে প্রতি মাসে নূন্যতম টাকা জমা করতে হয়। কোনো মাসে ভুলে গেলে ১ শতাংশ হারে জরিমানা দিতে হয়। আর যদি ৪ কিস্তি পরপর না দেওয়া হয় তাহলে অ্যাকাউন্ট আপনাআপনি বন্ধও হয়ে যেতে পারে।

প্রতি দিন এই স্কিমে ৩৩৩ টাকা করে জমা করলে মাসে তা হয়ে দাঁড়ায় ১০ হাজার টাকা। অর্থাৎ প্রতি বছরে বিনিয়োগ হচ্ছে ১ লক্ষ ২০ হাজার টাকা। ৫ বছরে তা গিয়ে দাঁড়াবে ৬ লক্ষ টাকায়। আর বছরে ৬.৭০ শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ পেলে ৫ বছর পর সুদ বাবদ পাওয়া যাবে প্রায় ১,১৩,৬৫৯ টাকা। আর মোট রিটার্ন পাওয়া যাবে ৭,১৩,৬৫৯ টাকা। এই স্কিমে ম্যাচুরিটি সময় ৫ বছর। তবে এটি ১০ বছর পর্যন্ত বাড়ানো যায়। সেক্ষেত্রে ১০ বছর পর মোট রিটার্ন পাওয়া যাবে ১৭,০৮,৫৪৬ টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026