রাজ্য

“কর্পোরেটের হাতে দল, যারা রাজনীতির ক,খ বোঝেন না, তারা নেতা”, দলত্যাগের পর বক্তব্য দীনেশ ত্রিবেদীর

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর শাসক শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দীনেশ ত্রিবেদী। প্রাক্তন সংসদের বক্তব্য,”দল কর্পোরেট পেশাদারদের হাতে চলে গিয়েছে। রাজনীতির অ-আ-ক-খ না জানা ব্যক্তি আমাদের এখন নেতা। ” রাজ্য সভাতে বলতে উঠে নজিরবিহীনভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন দীনেশ ত্রিবেদী। তার বক্তব্য,”আমি একটা দলে আছি। সেই দলের শৃঙ্খলা মেনে চলতে হচ্ছে। এখন আমার দমবন্ধের অবস্থা। অন্তরাত্মা বলছে, এখানে বসে বসে চুপচুপ থাকি, তার চেয়ে পদত্যাগ করে বাংলায় কাজ করি। আমি আজই ইস্তফা দিচ্ছি।”

পরে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে দল ছাড়ার ব্যাক্ষা দেন দীনেশ ত্রিবেদী। তার বক্তব্য,”দল এখন কর্পোরেট পেশাদারদের হাতে চলে গিয়েছে। কার সাথে কথা বলব? রাজনীতির অ আ ক খ জানেনা। অথচ আমাদের নেতা হয়ে গিয়েছেন।” প্রসঙ্গত উল্লেখ্য, একই কথা একাধিকবার শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর মুখেও। বিজেপিতে যাচ্ছেন? সেই ইঙ্গিত দিয়ে দীনেশ (Dinesh Trivedi) বলেন,”আপাতত আত্মমন্থন করব। রেলমন্ত্রক ছাড়ার পরও বলেছিলাম, দেশ বড়। গোটা দুনিয়া আজ ভারতকে দেখছে। প্রতিদিন গালিগালাজ দিয়ে দেশ চলে না। সর্বজনীন জীবনেই থাকব।”

দীনেশ ত্রিবেদীর পদত্যাগে একদমই বিস্মিত নন গেরুয়া শিবিরের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তার বক্তব্য,” আত্মসম্মান নিয়ে তৃণমূলে থাকা সম্ভব নয়। এক বছর আগে বিমানবন্দরে দেখা হয়েছিল তার সাথে৷ তখনই আক্ষেপ প্রকাশ করেছিলেন কাজ করতে পারছেন না বলে। কিন্তু সিদ্ধান্ত নিতে এক বছর নিয়ে নিলেন। ” কংগ্রস নেতার বক্তব্য,”দীনেশ ত্রিবেদী দলত্যাগ করায় অনেকটাই সমস্যায় পড়তে হবে তৃণমূলকে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026