বিনোদন

দীপান্বিতা কুন্ডুর অসাধারন নাচের ভিডিও তুমুল ভাইরাল নেট দুনিয়ায়, দেখুন

কৌশিক পোল্ল্যে: ‘পান্তাভাতের কুন্ডু’কে মনে পড়ে? জি বাংলার একটি জনপ্রিয় টিভি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স‘। এই রিয়্যালিটি শো এর মাধ্যমেই বহু উঠতি প্রতিভা আজ বিভিন্নক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আজ এমন একজনের কথা আপনাদের সামনে তুলে ধরব যাকে আপনারা সবাই এক ডাকে চেনেন ‘পান্তা ভাতের কুন্ডু’ নামে। সকলের প্রিয় ও আদরের এই প্রতিযোগীর আসল নাম দীপান্বিতা কুন্ডু, যদিও অভিনেতা মিঠুন চক্রবর্তী মজাচ্ছলে তাকে এই বিশেষ নামে ডাকতেই বেশি পছন্দ করতেন।

উল্লেখ্য শো এর ষষ্ঠ সিজনে আসা প্রতিযোগী দীপান্বিতার কারনে শোয়ের টিআরপি তড়তড়িয়ে বাড়তে থাকে এবং তৎকালীন সময়ের একটি অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো হয়ে ওঠে এই ‘ড্যান্স বাংলা ড্যান্স’। ছোট্ট মেয়েটির হাঁটাচলা, কথা বলা, অঙ্গভঙ্গি সবটাই দর্শকদের মন কেড়ে নিয়েছিল, আর তার নাচ নিয়ে মন্তব্য করার কোনো অবসরই নেই। এককথায় অনবদ্য, তার পারফর্মেন্স দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকতেন। সবচেয়ে বেশি ‘গুড লাক বল’এর অধিকারিনী ছিলেন এই ‘এক্সপ্রেশন কুইন’।

বড় হয়ে তাকে কেমন দেখতে হয়েছে তা নিয়ে কৌতুহল তো দর্শকদের মধ্যে অবশ্যই ছিল। সেই সুযোগই করে দিল সোশ্যাল মিডিয়া। সদ্য দীপান্বিতার বর্তমান সময়ের একটি নাচের ভিডিও তুমুল ভাইরাল হল নেটদুনিয়ায়। জনপ্রিয় গান ‘ভিগি ভিগি রাতো মে’তে তালে তালে মিলিয়ে নাচতে দেখা গেল তাকে। তাদের মুখের সেই মিষ্টি হাসি ও গালের টোল আজও বর্তমান সেই সঙ্গে অসাধারন নাচ ভিডিওতে নতুন মাত্রা যোগ করেছে। নাচ দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা, যেকারনে ঝড়ের গতিতে বাড়তে থাকে শেয়ার। ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপের ওয়ালে ঘুরে বেড়াচ্ছে।

উল্লেখ্য লকডাউনের জেরে বন্ধ স্টুডিওপাড়ার কাজ, সেকারনেই চলতি অনুষ্ঠানগুলি বন্ধ হয়ে গিয়েছে এবং তার বদলে পুরোনো স্মৃতি বিজড়িত অনুষ্ঠানগুলি ফিরে পেয়ে খুব খুশি দর্শকরা। চ্যানেলের টিআরপির কথা মাথায় রেখেই একই কারনে এই শো আরও একবার পুনঃসম্প্রচারিত হচ্ছে দুপুর ১২টা থেকে ১টা ৩০মিনিট পর্যন্ত। পুরোনো স্মৃতি ঝালিয়ে নিতে এবং দীপান্বিতার নাচ দেখতে অবশ্যই অনুষ্ঠানটি লক্ষ্য করুন। তার অসাধারন নাচের ভিডিওটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

Anirban Kundu

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026