বলিউড

Satish Kaushik’s Death: প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক, হার্ট অ্যাটাকে মৃত্যু অভিনেতার

বৃহস্পতিবার ভোররাতে প্রয়াত সতীশ কৌশিক। হিন্দি চলচ্চিত্র জগৎ-এর অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা তথা পরিচালক ছিলেন তিনি। মাত্র ৬৬ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইতি টানলেন তিনি।বৃহস্পতিবার ভোররাতে টুইট করেই অনুপম খের নিজের দীর্ঘদিনের বন্ধুর প্রয়াণের খবর জানান সকলকে। তার মৃত্যু সংবাদে গোটা বলিউড এখন শোকাহত। শোকের ছায়া নেমেছে ভক্তদের মাঝেও।

সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে গুরুগ্রামে নিজের ঘনিষ্ঠ কারুর সাথেই সাক্ষাৎ করতে যাচ্ছিলেন অভিনেতা-পরিচালক। সেখানে যাওয়ার সময় হঠাৎই গাড়িতেই অসুস্থ বোধ করেন তিনি। মনে করা হচ্ছে, সেইসময়ই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। তৎক্ষণাৎ গুরুগ্রামের একটি বড় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই ৫ টা ১৬ মিনিট নাগাদ অনুপম খের নিজের দীর্ঘদিনের বন্ধু সতীশ কৌশিকের মৃত্যু সংবাদ জানান টুইটের মাধ্যমে।

টুইটে অনুপম খের লেখেন, তিনি জানেন মৃত্যুই এই পৃথিবীর একমাত্র সত্য। কিন্তু তিনি কোনওদিন স্বপ্নেও ভাবেননি যে তার প্রিয় বন্ধুকে নিয়ে এমন কিছু কথা লিখতে হবে। তাদের ৪৫ বছরের বন্ধুত্বে যেন হঠাৎই পূর্ণচ্ছেদ পড়ে গেল। অভিনেতা-পরিচালককে ছাড়া তার জীবন যে আর আগের মতো থাকবে না, সেকথাও স্বীকার করেছেন তিনি। শেষে তাঁর আত্মার শান্তি কামনা করেই শেষ করেছেন বক্তব্য। অনুপম খেরের পাশাপাশি অজয় দেবগন, কঙ্গনা রানাউতের মতো একাধিক তারকারাও তার আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন

গত ৭-ই মার্চ জানকি কুটিরে বলিউডের অন্যান্য তারকাদের সাথে হোলির মেজাজে মেতে উঠেছিলেন অভিনেতা-পরিচালক। সেই ছবি নিজেই শেয়ার করে নিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। এদিন এই হোলির পার্টিতে উপস্থিত ছিলেন জাভেদ আখতার, মহিমা চৌধুরী, শাবানা আজমি, আলি ফজল, রিচা চাড্ডার মতো একাধিক তারকারা। তবে সেই হোলির মেজাজই এবার ফিকে করে দিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। হঠাৎ এই খবরেই শোকের ছায়া গোটা বলিউডে।

১৯৫৬ সালের ১৩’ই এপ্রিল হরিয়ানায় জন্ম হয়েছিল তাঁর। বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার পূর্বে গোটা থিয়েটার জগৎ রাজ করেছিলেন সতীশ কৌশিক। অভিনেতা হওয়ার পাশাপাশি ভালো পরিচালক, স্ক্রিন রাইটার ও প্রযোজক হিসেবেও সুনাম ছিল তার। নিজ গুণে পেয়েছেন বহু পুরস্কারও‌। ‘মিস্টার ইন্ডিয়া’, ‘রাম লক্ষণ’ ও ‘দিওয়ানা মাস্তানা’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। পরিচালনা করেছেন ‘তেরে নাম’, ‘রূপ কি রানি’, ‘চোরো কা রাজা’, ‘হামারা দিল আপকে পাস হ্যায়’, ‘হাম আপকে দিল মে রেহেতে হ্যায়’, ‘কাগাজ’এর মতো একাধিক জনপ্রিয় সুপরিচিত ছবিও।

জানা গিয়েছে, ৯-ই মার্চ বৃহস্পতিবার ময়না তদন্তের পরেই তাঁর দেহ নিয়ে যাওয়া হবে মুম্বাইতে। এখন তাঁকে শেষবারের মতো দেখার অপেক্ষাতেই অগণিত মানুষ। বলাই বাহুল্য, হিন্দি চলচ্চিত্র জগৎ অসময়ে হারালো এক দক্ষ, প্রতিভাবান ও অভিজ্ঞ অভিনেতা-পরিচালককে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026