খেলা

Rohit Sharma: ঋষভ পন্থের অনুপস্থিতি ভারতের জন্য বড় ক্ষতি, ম্যাচ শুরুর আগে হাহুতাশ করলেন রোহিত শর্মা

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ আজ থেকে শুরু হলো পৃথিবীর সবচেয়ে বড় গ্রাউন্ড নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সিরিজের শেষ ম্যাচে ভারতের জন্য অগ্নিপরীক্ষা হতে চলেছে বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ এই ম্যাচের উপর নির্ভর করছে, আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর দৌড়ে আদৌ ভারতীয় দল লড়াইয়ে থাকবে কিনা। ইতিমধ্যে সিরিজের তৃতীয় টেস্ট অর্থাৎ ইন্দোর টেস্টে ভারতকে পরাজিত করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর টিকিট কেটে ফেলেছে অস্ট্রেলিয়া।

এবার সেই তালিকায় নাম দেখাতে হলে সিরিজের শেষ ম্যাচে যে কোন মূল্যে জয় নিশ্চিত করতে হবে রোহিত শর্মাদের। আজ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার পূর্বে ক্যাপ্টেন রোহিত শর্মার মুখে শোনা গেল ঋষভ পন্থের প্রশংসা। তিনি কোন ভনিতা না করে সরাসরি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত টেস্ট সিরিজের ঋষভ পন্থের অনুপস্থিতি ভারতের জন্য বিরাট ক্ষতি।

রোহিত শর্মা এই দিন সাংবাদিকদের সামনে বলেন, আমরা সবাই জানি ঘূর্ণি পিচে ঋষভ পন্থ ব্যাট হাতে কি না করতে পারে। পাশাপাশি বিগত দুই বছর ধরে গ্লাভস হাতে স্ট্যাম্পের পিছনেও দুর্দান্ত সফল হয়ে আসছিলেন তিনি। চলতি সিরিজে ভারতীয় দল তাকে খুব মিস করছে। হয়তো ঋষভ পন্থ দলে থাকলে ভারতীয় দলের ফলাফল অন্যরকম হতে পারতো। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, গত বছরের 30 ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের সদস্যরা মনে করছেন, পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে প্রায় এক বছরের মত সময় লাগবে ঋষভ পন্থের। এদিকে, পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন কেএস ভরত। তবে চলতি সিরিজে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর, দিল্লি এবং ইন্দোর টেস্ট ম্যাচে কেএস ভরত ব্যাট হাতে মাত্র 8, 6, 23 (নট-আউট), 17 এবং 3 রান করতে সক্ষম হয়েছেন। ফলে ভারতীয় দল সময়ের আগেই পরাজয়ের স্বীকার হয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026