টেক বার্তা

7 Seater Car: এই 7 সিটার গাড়ির ওপর ২ লক্ষ টাকার Discount! জানুন পুরো Details

যদি আগামী কয়েক দিনের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের এসইউভি কেনার পরিকল্পনা করে থাকেন তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খবর। গাড়ি প্রস্তুতকারক Jeep চলতি বছরের সেপ্টেম্বর মাসে তার জনপ্রিয় সেভেন সিটার SUV মেরিডিয়ানের (Jeep Meridian) ওপর বাম্পার ছাড় দিচ্ছে।

একটি রিপোর্ট অনুযায়ী, গ্রাহকরা সেপ্টেম্বরে জিপ মেরিডিয়ান কিনলে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় এবং ২.৮ লক্ষ টাকা পর্যন্ত সামগ্রিক সুবিধা পাবেন। এই অফারে নগদ ছাড়, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট ছাড়ও অন্তর্ভুক্ত রয়েছে। গ্রাহকরা ছাড়ের বিষয়ে আরও তথ্যের জন্য তাদের নিকটস্থ ডিলারশিপের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

জিপ মেরিডিয়ান একটি ৭ সিটার এসইউভি যা ১৭০ লিটার বুট স্পেস সরবরাহ করে। জিপ মেরিডিয়ান ভারতীয় গ্রাহকদের জন্য দু’টি ভেরিয়েন্টে উপলব্ধ। জিপ মেরিডিয়ানে রয়েছে ২.০ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন যা সর্বোচ্চ ১৭০ বিএইচপি শক্তি এবং ৩৫০ এনএম পিক টর্ক উৎপন্ন করে। গাড়ির ইঞ্জিনে ৬ স্পিড ম্যানুয়াল এবং ৯ স্পিড অটোমেটিক গিয়ারবক্সের অপশন পাবেন। এ ছাড়া এসইউভিতে অল-হুইল ড্রাইভের অপশনও অটোমেটিক ভেরিয়েন্টে দেওয়া হয়েছে।

অন্যদিকে জিপ মেরিডিয়ানে রয়েছে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি, ১০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, মাল্টি জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস ফোন চার্জিং এবং ৯ স্পিকারের মিউজিক সিস্টেম। অন্যান্য সেফটি ফিচারগুলির মধ্যে স্ট্যান্ডার্ড ৬ এয়ারব্যাগ এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম সহ একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরার মতো ফিচার দেওয়া রয়েছে। ভারতের বাজারে জিপ মেরিডিয়ানের প্রাথমিক এক্স-শোরুম দাম ৩০ লক্ষ টাকা থেকে ৩৭.১৪ লক্ষ টাকা।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026