ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Jio, Airtel, নাকি Vi, কোন কোম্পানির দৈনিক ২ জিবি ইন্টারনেটের প্ল্যান সবথেকে সস্তা, জানুন পুরো হিসাবটা

এই মুহূর্তে টেলিকমের বাজারে শীর্ষ তিনটি টেলিকম অপারেটিং কোম্পানি হয়ে উঠেছে রিলায়েন্স জিও ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। এই তিনটি টেলিকম কোম্পানির প্ল্যান এখন প্রচুর সুবিধা দেওয়া হচ্ছে। এখন বেশিরভাগ ব্যবহারকারী ডুয়াল সিম ফোন ব্যবহার করেন এবং সবাই দুটো করে নম্বর অন্তত ব্যবহার করেন। সেই কারণেই, বর্তমানে বিভিন্ন সংস্থা বিভিন্ন ধরনের প্ল্যান নিয়ে হাজির হচ্ছে তাদের গ্রাহকদের জন্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোম্পানি ২ জিবি ইন্টারনেট সহ সবথেকে সস্তা প্রিপেইড প্ল্যান অফার করছে।

জিওর সব থেকে সস্তা দৈনিক প্ল্যান

রিলায়েন্স জিও গ্রাহকদের শুধুমাত্র ১৯৮ টাকার প্লেনে ২ জিবি করে প্রতিদিন ইন্টারনেট দিয়ে থাকে। এই প্ল্যান ১৪ দিনের বৈধতা সহ আসে। সমস্ত নেটওয়ার্কের সীমাহীন ভয়েস কলিং ছাড়াও প্রতিদিন ১০০ টি করে এসএমএস করা যায় এই প্ল্যান রিচার্জ করলে। আপনি যদি এক মাসের বৈধতার সাথে, এই প্ল্যান গ্রহণ করতে চান, তাহলে আপনি ৩৪৯ টাকার প্ল্যান গ্রহণ করতে পারেন। এর সাথে আপনারা বিভিন্ন jio application এর সুবিধা পেয়ে যাবেন।

এয়ারটেলের সবথেকে সস্তা দৈনিক ২ জিবি প্ল্যান

এয়ারটেল এর সবথেকে সস্তা দৈনিক রিচার্জ প্ল্যানের দাম হল ৩৭৯ টাকা, এবং এখানে আপনারা ৩০ দিনের বৈধতা পেয়ে যাচ্ছেন। প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ছাড়াও, প্রতিটি নেটওয়ার্কের সীমাহীন ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টা করে এসএমএস করার সুবিধা পাওয়া যাচ্ছে। এর সাথে রিচার্জ এর জন্য যোগ্য গ্রাহকদের ফাইভ-জি ডেটার সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও Airtel Xstream Play সাবক্রিপশন অফার করে থাকে এই প্ল্যান।

ভোডাফোন আইডিয়া সবথেকে সস্তা প্ল্যান

আপনি যদি একজন ভোডাফোন আইডিয়া গ্রাহক হন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন প্ল্যান যেখানে আপনি প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন। এই দৈনিক ডাটা প্ল্যান এর দাম ৩৭৯ টাকা এবং এখানে আপনারা ৩০ দিনের জন্য বৈধতা পেয়ে যাবেন। প্রতিদিন ইন্টারনেট ছাড়াও, আপনারা আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন, প্রতিদিন ১০০ টি করে এসএমএস করতে পারবেন, উইকেন্ড ডাটা রোলওভার এবং বিঞ্জ অল নাইটের সুবিধা আপনারা পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026