প্যান কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে? মাত্র ৫০ টাকায় আবার নতুন করে বানিয়ে নিন ঘরে বসেই

এখনকার দিনে আধার কার্ডের পরে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ কার্ড হল প্যান কার্ড। সাধারণ ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করা, সবকিছুই এখন করা যায় প্যান কার্ডের মাধ্যমে। এমন পরিস্থিতিতে যদি আপনার প্যান কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় কিংবা এর রং বিবর্ণ হয়ে যায়, তাহলে আপনার জন্য কিন্তু বিষয়টা সমস্যাজনক হয়ে উঠতে পারে। তবে এতে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই, আপনি ঘরে বসে মাত্র ৫০ টাকায় আপনার নতুন প্যান কার্ড আবার প্রিন্ট করিয়ে নিতে পারবেন। এর জন্য শুধু আপনাকে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটেরি লিমিটেড অর্থাৎ NSDL এর ওয়েবসাইটে যেতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করতে হবে ও টাকা পেমেন্ট করতে হবে। চলুন তাহলে এই পদ্ধতির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্যান কার্ড কি?

আপনারা হয়তো অনেকেই জানেন প্যান নম্বর অর্থাৎ স্থায়ী অ্যাকাউন্ট নম্বর হলো একটি ১০ সংখ্যার আলফা নিউমেরিক নম্বর যা প্রতিটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য আলাদা। এটি একটি জাতীয়করণ পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা হয়। এই পরিচয় পত্রটি যেকোনো আর্থিক লেনদেন বা ক্রিয়া-কলাপ এর জন্য প্রয়োজন হতে পারে আপনার। কর প্রদান থেকে শুরু করে আই টি আর ফাইল করা, সব কাজেই প্যান কার্ড আপনার প্রয়োজন হয়। তবে যদি কোন কারনে আপনার প্যান কার্ড নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে কিন্তু আগেভাগে এটা প্রিন্ট করিয়ে নিতে হবে ভালো করে। না হলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হবে।

কিভাবে করাবেন প্রিন্ট?

প্রিন্ট করানোর জন্য আপনাকে NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং রি প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে আপনাকে প্যান কার্ডের রি প্রিন্ট করানোর অনুরোধ জমা করতে হবে। এর জন্য আপনার প্রয়োজন হবে প্যান নম্বর, আধার নম্বর, জন্ম তারিখ, জিএসটি নম্বর। যদিও জিএসটি নম্বর শুধু মাত্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাজে লাগবে, ব্যক্তিগত প্যান কার্ড প্রিন্ট করানোর ক্ষেত্রে কাজে লাগবে না।

প্রক্রিয়াটি জেনে নিন

NSDL ওয়েবসাইটে লগইন করার পর আপনাকে প্রথমে রি প্রিন্ট বিকল্পে যেতে হবে। সেখানে আপনাকে প্যান নম্বর আধার নম্বর জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য দিতে হবে এবং আপনাকে অনলাইন ভেরিফিকেশন করতে হবে। অনলাইন ভেরিফিকেশন এর সময় আপনার কাছে একটি ওটিপি আসবে। সেই ওটিপি যাচাই করে আপনাকে এগিয়ে যেতে হবে। এরপরে অনলাইন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং অনলাইন ব্যাংকিংয়ের ফি আপনাকে জমা দিতে হবে। এছাড়াও আপনি NSDL এর অনুমোদিত কাউন্টার থেকে আবেদন করতে পারবেন। সেখানে আপনাকে অতিরিক্ত কমিশন অথবা ব্যাংকিং চার্জ দিতে হতে পারে। আপনি যদি ভারতের মধ্যে প্যান কার্ড পাঠাতে চান তাহলে আপনাকে ৫০ টাকা দিতে হবে। অন্যদিকে ভারতের বাইরে যদি প্যান কার্ড পাঠাতে চান তাহলে আপনাকে ৯৫৯ টাকা পেমেন্ট করতে হবে। আপনার যোগাযোগের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে এই প্যান কার্ড। প্যান কার্ড পেতে মোটামুটি ১৫ দিন মতো সময় লাগতে পারে আপনার।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026