ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মধ্যবিত্তদের জন্য সুখবর! হু হু করে দাম কমলো সোনা ও রুপোর

করোনা পরিস্থিতি ও দীর্ঘ লকডাউনের সময় কার্যত দফায় দফায় দাম বাড়তে থাকে সোনার। কিন্তু উৎসব পরবর্তী সময়ে ধীরে ধীরে সোনার দামের পতন ঘটতে থাকে। মাঝে আবার বাড়লেও আজ, শুক্রবার ফের সোনার দামে পতন দেখা গেল৷ পতন দেখা গেল রুপোর দামেও। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.২৪ শতাংশ পড়ে প্রতি ১০ গ্রামে ৫০২৭০ টাকা হয়েছে৷ এর আগে লাগাতার তিনদিন সোনালি ধাতুর দাম বাড়তে দেখা গিয়েছে৷ রুপোর দামও শুক্রবার ০.৬০ শতাংশ পড়ে গিয়েছে৷ এর জেরে প্রতি কিলো সোনার দাম হয়েছে ৬৭৮৮২ টাকা৷

করোনা ভাইরাস পরিস্থিতির জেরে গত কয়েক দিনে সোনার দাম অনেকটাই বেড়ে গিয়েছিল৷ তবে স্টিমিউলাস প্যাকেজ আসার সম্ভাবনা রয়েছে এর জেরে কিছুটা সার্পোট পাওয়া গিয়েছে৷ আর এই প্যাকেজ এলেই সোনার দাম আরও নিম্নমুখী হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে গিয়ে ১৮৮১.৬৫ ডলার প্রতি আউন্স হয়েছে৷ রুপোর দাম পড়েছে ১ শতাংশ৷

সব মিলিয়ে সোনালী প্রেমীদের জন্য সুখবর যে তিন দিন লাগাতার দাম বাড়ার পর অবশেষে দাম কমলো সোনার। সঙ্গে আবার উপরি পাওনা হিসেবে রুপোর দাম নিম্নমুখী। তাই মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026