Seismograph for earthquake detection or lie detector is drawing chart. 3D rendered illustration.
নয়াদিল্লি: চলতি বছরে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। বিশেষ করে দিল্লি মাঝে মাঝেই ভূকম্পনে কেঁপে উঠছে। আজ, শুক্রবার ফের ভূমিকম্প অনুভূত হয় রাজধানীর বুকে। বাড়ি-ঘর নড়তে শুরু করে, যার ফলে আতঙ্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। জানা গিয়েছে, ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.২। দিল্লি সহ এই ভূকম্পন গুরগাঁও ও হরিয়ানাতেও অনুভূত হয়েছে। ৪৮ কিলোমিটার জায়গা এই ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। যদিও কোনও হতাহতের খবর মেলেনি।
মাঝে মাঝেই কেঁপে উঠছে রাজধানী। কিন্তু কেন? কী সেই কারণ, যা এখনও জানা সম্ভব হয়নি। তবে শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন সময় কেঁপে উঠছে। যদিও ভূমিকম্পের মাত্রা, ভূমিকম্পের সংখ্যা অনেক বেশি দিল্লিতে। তবে বৃহস্পতিবার মনিপুর, রাজস্থানেও ভূকম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। ভূমিকম্পের ভয়ে মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি-ঘর ছেড়ে বেরিয়ে আসে। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি, এটাই রক্ষে।
গত এপ্রিল-মে মাসে দিল্লিতে পাঁচবার ভূমিকম্প হয়েছিল। দেশের চতুর্থ সর্বোচ্চ ভূমিকম্পপ্রবণ জায়গার মধ্যে দিল্লির স্থান রয়েছে। এখানে ৭.৯ রিখটার স্কেল পর্যন্ত ভূমিকম্প অনুভূত হতে পারে। টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে ভারতীয় উপমহাদেশে ঘন ঘন ভূমিকম্প হয়। সাম্প্রতিককালে দিল্লির বুকে এত ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়া নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। যদিও এই ভূকম্পনের মাত্রাগুলি অনেক কম ছিল, কিন্তু আগামী দিনে বেশি অনুভূত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…