বিনোদন

বিকিনিতে উন্মুক্ত ক্লিভেজ, ছুটিতে মলদ্বীপ মাতালেন দিশা পাটানি

অভিনেত্রী দিশা পাটানি (Disha patani) বরাবর ছকভাঙা পথে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াতে সিদ্ধহস্ত। 2021-এর শুরুতেই নিজের বয়ফ্রেন্ড টাইগার শ্রফ(tiger shroff)-এর উপর পিকচারাইজড গান ‘ক্যাসানোভা’র সঙ্গে লিপসিঙ্ক করে ইন্সটাগ্রাম রিল বানিয়েছেন দিশা। এই ইন্সটাগ্রাম রিলটি দিশা ডেডিকেট করেছেন টাইগারকে। কিন্তু এই ভিডিওতে ধরা পড়েছে দিশার ফ্যাশন সেন্স।

দিশাও সম্প্রতি গা ভাসিয়েছেন ব্রালেট স্টাইলের জোয়ারে। তাঁর নতুন ইন্সটাগ্রাম রিলে তাঁর পরনে ছিল কালো রঙের ব্রালেট। নিজের ওয়েভি হেয়ার খোলা রেখেছিলেন দিশা এবং গলায় পরেছিলেন একটি হোয়াইট স্টোনের পেনডেন্ট। এই মুহূর্তে বলিউড নায়িকারা অনেকেই ট্রাই করছেন ব্রালেট। তবে প্রায় সবার পছন্দ কালো রঙের ব্রালেট। এর আগে আলিয়া ভাট ( Alia bhatt) ও মীরা রাজপুত (Mira rajput)-কেও কালো রঙের ব্রালেটে পার্টিতে উপস্থিত হতে দেখা গেছে। পিছিয়ে নেই টলিউডও। কিছুদিন আগে কালো ব্রালেট পরে ফটোশুট করেছেন পায়েল সরকার (payel sarkar)। জনপ্রিয় ফিল্ম ‘তামাশা’-র মাধ্যমে ব্রালেট টপের ফ্যাশন লঞ্চ করেছিলেন দীপিকা পাড়ুকোন (deepika padukone)। কিন্তু তখন এই ব্রালেট সেভাবে কেউ ট্রাই না করলেও গত বছর লকডাউনের সময় থেকে নায়িকা ও মডেলদের একাংশ কোনো এক অজানা কারণে ঝুঁকেছেন ব্রালেটের দিকে।

আনলক পর্বে শুরু হয়েছিল সলমন খান প্রযোজিত ও প্রভু দেবা পরিচালিত ফিল্ম ‘রাধে’ র শুটিং। করোনা বিধি মেনে শুটিং শুরু করেছেন সলমন সহ পুরো ইউনিট। শুটিংয়ের প্রথম দিনেই দিশা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছেন। ‘রাধে’ ফিল্মে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা। সম্প্রতি ‘রাধে’র সেট থেকে হলুদ মনোকিনিতে আরেকটি ছবি শেয়ার করেছিলেন দিশা। সলমন খানের সঙ্গে দিশার একটি ডান্স সিকোয়েন্সে দিশা এই পোশাকটি পরেছিলেন। নেটিজেনদের কাছে দিশার এই বোল্ড লুক যথেষ্ট প্রশংসিত হয়েছে।

ইতিমধ্যেই দিশা মলদ্বীপে গেছেন ছুটি কাটাতে। সেখানে সি-বিচে ব্রাউন রঙের ফ্রিঞ্জ বিকিনিতে নজর কেড়েছেন দিশা। সমুদ্রের হাওয়ায় তাঁর মুখে উড়ে এসে পড়েছে একগুচ্ছ কেশ। টাইগার দিশার সঙ্গে গেলেও আশে-পাশে দেখা যায়নি তাঁকে। ছবিটি ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশনে দিশা দিয়েছেন অক্টোপাসের ইমোজি। এছাড়াও সূর্যোদয়ের সময় লাল রঙের অ্যানিমাল প্রিন্টেড বিকিনিতে সি-বিচে হেঁটেছেন দিশা।

2015 সালে অভিনেত্রী দিশা পাটানি তেলেগু ফিল্ম লোফারের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। পরবর্তীকালে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম.এস.ধোনি (দি আনটোল্ড স্টোরি)’-র মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করেন দিশা। এই ফিল্মে দিশার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। 2017 সালে দিশা চাইনিজ অ্যাকশন কমেডি ফিল্ম ‘কুংফু যোগা’-তে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এই ফিল্মটি চাইনিজ ফিল্ম বক্স অফিসে সর্বোচ্চ সাফল্য পেয়েছিল।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026