দিশা পাটানি মানেই একরাশ রূপের সাথে বুদ্ধিমত্তার সমাহার।সম্প্রতি ইন্সটাগ্রামে দিশা পাটানির একটি গোলাপি-সাদা মনোকিনি পরা ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, গোলাপি-সাদা মনোকিনি পরে দিশা দাঁড়িয়ে আছেন সমুদ্রের ধারে।কিছুদিন আগেই হলুদ মনোকিনিতে দিশার আরেকটি ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু সেই ছবিটি ছিল ‘রাধে’ ফিল্মের শুটিং-এর।
এদিন সলমন খানের সঙ্গে দিশার একটি সঙ সিকোয়েন্স শুট করা হয়েছে যেখানে দিশার পরনে রয়েছে হলুদ মনোকিনি।গত রবিবার থেকে শুরু হয়েছে প্রভু দেবা পরিচালিত সলমন খান অভিনীত ফিল্ম ‘রাধে’ -এর শুটিং। এই ফিল্মে সলমনের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি।এই মুভির অর্ধেক শুটিং আগেই হয়ে গিয়েছিল।কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউনের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। আনলক পর্বে করোনা-বিধি মেনে শুটিং শুরু হয়েছে।
তবে এত কিছুর মধ্যেও দিশা নিজের ছবির নিচে হ্যাশ দিতে ভোলেননি তাঁর প্রিয় বন্ধু সুশান্তের নামে। গত 14 ই জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গেছে বেশ কয়েক মাস। সুশান্তের মৃত্যুরহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী জামিনে মুক্ত হলেও মুম্বই-এর বাইরে যাবার অনুমতি পাননি।এদিকে সুশান্তের মৃত্যুর মাধ্যমে বলিউডের মাদকযোগ সামনে এসেছে। টালমাটাল বলিউডে এখন সুশান্তের বন্ধু হিসাবে দিশা পাটানি ও কৃতী শ্যানন আছেন যাঁরা নিঃস্বার্থভাবে সুশান্তের জন্য সুবিচার প্রার্থনা করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…