সম্প্রতি বাংলা ডেইলি সোপ-এর জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার নিজের একটি ভিডিও পোস্ট করলেন ইন্সটাগ্রামে।ভিডিওতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে মোরামের রাস্তার উপর ডিগবাজি খাওয়ার পোজ দিতে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড সং হিসাবে বিখ্যাত হিন্দি ফিল্ম ‘হাইওয়ে’-এর ‘পটাকা গুড্ডি’ গানটি ব্যবহার করেছেন অলিভিয়া।
এই ভিডিওটির নিচে অলিভিয়া ক্যাপশন দিয়েছেন, ‘এইজন্য বলি,আর্টিস্টদের বেশি বসিয়ে রাখতে নেই। অলিভিয়ার পোশাক দেখে মনে হচ্ছে,তিনি এক্সারসাইজ করতে বেরিয়েছিলেন।সেই সময় এই ভিডিওটি তোলা হয়। অলিভিয়া নিজেই ভিডিওর নিচে লিখেছেন যে,ভিডিওটি তোলার সময় ভালো ফ্রেম পাননি।
প্রসঙ্গত,করোনা অতিমারীর কারণে বিপর্যস্ত টালিগঞ্জ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি। আনলক পর্ব শুরু হলেও ইন্ডাস্ট্রিতে আগের মত কাজ নেই।বিভিন্ন সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। ফিল্মের কাজও খুব বেশি হচ্ছে না।এই কারণে অলিভিয়ার মত অনেক ভালো অভিনেতা-অভিনেত্রীরাই বাড়িতে বসে আছেন।
তাই নিজেদের খবরের শিরোনামে রাখার জন্য ইন্সটাগ্রাম ভরসা।অলিভিয়া এর আগে বেশ কিছু সিরিয়াল ও ফিল্মে কাজ করেছেন। তাঁর স্মার্ট লুুক ও অভিনয়শৈলী যথেষ্ট প্রশংসিত হয়েছে। এখন কোনো আশার আলো দেখা না দিলেও হয়তো ভবিষ্যতে ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে এবং অলিভিয়ার মতো অভিনেত্রীদের আর কাজ না পাওয়ার অভিযোগ করতে হবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…