অভিনেত্রী শ্রাবন্তীকে এতদিন দেখা গেছে,নিজের ছেলে অভিমন্যুর সাথে ছবি শেয়ার করতে অথবা নিজের স্বামী রোশনের সাথে অন্তরঙ্গ ছবি শেয়ার করতে। কিন্তু এবার শ্রাবন্তী ধরা দিলেন সম্পূর্ণ অন্য ভূমিকায়। তাঁর ইন্সটাগ্রামে তিনি এবার শেয়ার করলেন জনসচেতনতা মূলক ভিডিও। সেই ভিডিওতে শ্রাবন্তী বলেন যে,শুটিং করতে গিয়ে তাঁদেরও অসুবিধা হয় মাস্ক পরতে।কখনো মেকআপ উঠে যায়। কখনো মানুষকে চিনতে পারা যায় না।কিন্তু তবু তাঁরা সবাই মাস্ক পরে শুটিং করছেন নিজেদের করোনা সংক্রমণ থেকে বাঁচাতে।শ্রাবন্তী সবাইকে অনুরোধ করেন মাস্ক পরার জন্য।তিনি তাঁর এই প্রচারকে ‘কোভিড গান্ধীগিরি’ বলেছেন।তাঁর এই ভিডিওটি নেটিজেনদের পছন্দ হয়েছে।
প্রসঙ্গত প্রাক্তন স্বামী রাজীবের সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদের পর তিনি বিয়ে করেন মডেল কৃষ্ণ বিরাজকে।কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়।এর কিছুদিন পরে শ্রাবন্তীর সাথে আলাপ হয় রোশনের। রোশন পেশায় একজন কেবিন-ক্রু।শ্রাবন্তী তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন রোশনের সঙ্গে। তিনবার বিয়ে করার ফলে ট্রোলড হন শ্রাবন্তী।
নেটিজেনরা বলতে থাকেন,শ্রাবন্তী হ্যাটট্রিক করেছেন।কেউ বলেন,এবার শ্রাবন্তী স্বয়ংবর করবেন।এর উপর শ্রাবন্তী ছেলে ঝিনুকের সঙ্গে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলে নিন্দনীয় হন।সবাই প্রশ্ন তোলেন,মা হয়ে শ্রাবন্তী কি করে তাঁর ছেলের সঙ্গে এইসব পোজে ছবি তুললেন।শ্রাবন্তীর হাতে এই মুহূর্তে ফিল্মের কাজ কম থাকলেও এই জনসচেতনতা মূলক ভিডিওর কারণে আবারও প্রচারের শিরোনামে উঠে এলেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…