নিউজ

করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যে দুর্গোৎসব বন্ধর আর্জি জানালেন দিলীপ ঘোষ

করোনা পরিস্থিতিতে দুর্গোৎসব বন্ধ আর্জি জানালেন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।পুজো বন্ধ নিয়ে দিলীপবাবু বলেন, ”পুজো কমিটি ও সাধারণ নাগরিকদের কাছে আবেদন করব দুর্গাপুজো অবশ্যই করুন, তবে দুর্গোৎসবটা এবার বন্ধ করুন। দুর্গাপুজো করুন। ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনা করুন। প্রার্থনা করুন মায়ের আশীর্বাদে যেন তাড়াতাড়ি এই মহামারি থেকে মুক্তি পাই।

মায়ের আশীর্বাদে তা সম্ভব।” কিছুদিন আগেই করোনা বিধি নিয়ে দুর্গাপুজো হওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নানা নিয়ম নিয়ে পুলিস সুপার, পুলিশ কমিশনারদের বিশেষ  নির্দেশ দেওয়া হয়। জানানো হয় প্রত্যেক থানার ওসি বা আইসিরা ওই নির্দিষ্ট এলাকার পুজো কমিটি গুলোর সঙ্গে আলোচনা করবেন। এমনভাবে প্যান্ডেল করুন যাতে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়।

ঘেরা মণ্ডপে ছাদ খোলা রাখুন। দুর্গা পুজো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “মাস্ক-স্যানিটাইজার রাখুন। যারা দায়িত্বে থাকবেন, তাঁদের ফেস শিল্ড দিন। অঞ্জলি যেন সকলেই একসঙ্গে না দেন। সিঁদুর খেলুন, কিন্তু সময় ভাগ করে খেলুন। একটা দল খেলে গেল, আরেকটা দল এল। একটু তো নিয়ম মেনেই চলতে হবে। প্রসাদ বিতরণও সাবধানে করুন। সাধারণ মানুষকে বলব, ফুল-বেলপাতা নিজেরাই পারলে নিয়ে যান। সাংস্কৃতিক অনুষ্ঠান এবার পারলে বন্ধ রাখুন।

এতে করোনা সংক্রমণ বাড়তে পারে”। অবশ্য এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”দিদিমণি যখন উৎসব করতে বলেন, তখন চিন্তা হয়। হোলি হয়নি, রামনবমী, পয়লা বৈশাখ, ইদ এবং মহরমও হয়নি। হোলির যে খামতি ছিল, পূরণ করে দিয়েছেন মুখ্যসচিব। গতকাল বলেছিলেন, হোলির রং দেওয়া হয়েছিল।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026