নিউজ

সফলভাবে পরীক্ষা হল দেশের প্রথম অ্যান্টি-রেডিয়েশন মিসাইল “রুদ্রম”

শুক্রবার, ডিফেন্স রিসার্চ অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট এর তৈরি দেশের প্রথম অ্যান্টি-রেডিয়েশন মিসাইল বা রেডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক প্রয়োগ করা হল। এদিন, পূর্ব উপকূলের বালাসোরে সকালে সাড়ে ১০টা নাগাদ দেশের প্রথম সারির ফাইটার জেট সুখোই-৩০ এমকেআই থেকে এই আকাশ থেকে ভূমি (এএসএম) ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। মাটি থেকে প্রায় ৫০০ মিটার উচ্চতা দিয়ে উড়তে পারে রুদ্রম।

এই কারনে শত্রুর রেডারে ধরা পড়ার সম্ভাবনাও কম। মিসাইল নিক্ষেপ হওয়ার পরে যদি রেডার বন্ধ করা দেওয়া হয়ও, তাহলেও রেডিয়েশন সিগনেচার চিহ্নিত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এমনকি শত্রুর যে কোনও রেডার ও রেডিয়েশন-নির্ভর নজরদারি ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে পারে এই রুদ্রম। জানা গিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি ভারতীয় বায়ুসেনার হাতে বড় হাতিয়ার প্রমাণ হতে পারে।

গত কালই ভারতীয় বায়ুসেনার ৮৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গাজিয়াবাদের কাছে বায়ুসেনার হিন্ডন ঘাঁটিতে একটি বর্ণাঢ্য ফ্লাই-পাস্টের আয়োজন করা হয়। এদিনের ফ্লাই-পাস্টে অংশগ্রহণ করেছে এলসিএ তেজস, জাগুয়ার, মিগ-২৯, মিদগ-২১ বাইসন, ও সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। এছাড়াও অংশ নিয়েছিল অবসরপ্রাপ্ত যুদ্ধবিমান থেকে আধুনিক সামরিক পণ্যবাহী বিমান ও প্রথমসারির যুদ্ধবিমান। এসব যুদ্ধ বিমানের পাশাপাশি এদিন ভারতের সর্বাধুনিক ও সম্প্রতি অন্তর্ভুক্ত হওয়া রাফাল যুদ্ধবিমান এরও প্রদর্শন হয়।

৪.৫ প্রজন্মের দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান রাফাল এরিয়াল রিকনেসঁস, ইন-ডেপ্থ স্ট্রাইক, গ্রাউন্ড সাপোর্ট,জাহাজ-বিধ্বংসী ভূমিকা পালন করতে পারে রাফাল। এছাড়াও ছিলো ই-ইঞ্জিন বিশিষ্ট টার্বোশ্যাফট অ্যাসল্ট অ্যান্টি-আর্মর হেলিকপ্টার মি-৩৫।বিশাল ডানার চার-ইঞ্জিন বিশিষ্ট টি-টেলড্ সামরিক পণ্যবাহী বিমান সি-১৭ গ্লোবমাস্টার। টুইন টার্বো শ্যাফট অ্যাটাক হেলিকপ্টার এএইচ-৬৪ই অ্যাপাচে। এছাড়াও ছিলো সুপারসনিক এয়ার কমব্যাট ইন্টারসেপ্টপর যুদ্ধবিমান মিগ ২১ বাইসন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026