Categories: নিউজ

দেশের জিডিপি সঙ্কোচন হতে পারে ৯.৫ শতাংশ, আভাস রিজার্ভ ব্যাঙ্কের

চলতি অর্থবর্ষে ফের নামতে পারে দেশের জিডিপি। এক্ষেত্রে তা সংকুচিত হতে পারে প্রায় সাড়ে ৯ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে মুদ্রাস্ফীতি সত্ত্বেও সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত। অন্য দিকে গভর্নর শক্তিকান্ত দাসের দাবি কৃষি, শিল্প থেকে রফতানি সর্বক্ষেত্রেই মিলছে ইতিবাচক আশ্বাস।  করোনা আবহে দেশে কড়া লকডাউন চলার ফলে গত কয়েক মাসে অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছিলো।

হিসেব মতন দুই মাস পূর্ণ লকডাউন চললেও জুন মাস থেকেই এক এক করে খুলছে দোকান, বাজার কিন্তু তবুও ব্যবসার পরিসর আগের থেকে অনেকটাই কমে এসেছে। অনেকের মতে আনলক হওয়ার ফলে এবার দেশের আর্থিক অবস্থার বেহাল পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু তা হয়নি।

এমনকি গত তিন মাসে দেশের জিডিপি বৃদ্ধির হার কমেছে ২৩.৯ শতাংশ। লকডাউন চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইটালির মতন দেশে জিডিপি পড়েছে ১২.৪ ও ৯.৫ শতাংশ। দেশের আর্থিক অবস্থা খারাপ হওয়ার পাশাপাশি খারাপ দিকের সম্মুখীন হয়েছেন দেশের আমজনতা। জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি চাকরি চলে যাওয়া সব মিলিয়ে একটা চরম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। করোনা আবহে আগের থেকে অনেকটাই কমেছে মানুষের কেনাকাটা।

এই খারাপ পরিস্থিতিতে আগের থেকে অনেকটাই সচেতন হয়েছে দেশের মানুষ। তাই আগের মতন দোকান বাজার খুললেও কোনোমতেই ঘুঁচবে না জিডিপির এই করুণ দশা। সব মিলিয়ে আবারও সমস্যার মুখোমুখি হতে পারে দেশের আর্থিক পরিস্থিতি আপাতত এমনটাই মনে করা হচ্ছে, সেক্ষেত্রে দেশের মানুষদের কি হাল হবে বলা খুবই মুশকিল।

 

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026