দিশা পাটানি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। শুরু থেকেই তার মারকাটারি ফিগার ও হাসি মন জয় করে নিয়েছে দর্শকদের। তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। বড়পর্দায় একাধিক ছবিতে অভিনয়ও করে ফেলেছেন তিনি। ২০১৫ সালে তেলেগু ছবির হাত ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল অভিনেত্রীর। তেলেগু ছবি ‘লোফার’ দিয়েই শুরু তার। বর্তমানে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।
বেশিরভাগ সময় নিজের বোল্ড লুকের জন্যই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হন তিনি। তার একাধিক বোল্ড ছবি প্রায়ই ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। অভিনয়ের পাশাপাশি একাধিক ফটোশুটেও অংশগ্রহণ করে থাকেন তিনি, তার ঝলকও মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। একাধিক ম্যাগাজিন কভারের জন্য ফটোশুট করেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম স্টাইলিশ ও বোল্ড অভিনেত্রী দিশা। ব্রেকাপের পর থেকে আরও বেশি লাস্যময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী, সেই প্রসঙ্গ ধরেই আপাতত চর্চায় অভিনেত্রী।
সূত্র অনুযায়ী, টাইগার শ্রফের সাথে বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী। দীর্ঘদিন একে অপরের সাথে লিভ ইন রিলেশনশিপে ছিলেন তারা। মাঝে আরো একবার মিডিয়াতে তাদের ব্রেকাপের খবর চর্চায় উঠে এসেছিল। তবে পরে তারা আবারো একসাথে চলে এসেছিলেন। জানা গেছে, টাইগার শ্রফের সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিনেতা অভিনেত্রীর এই সিদ্ধান্তে সেভাবে গুরুত্ব না দেওয়ায় তারা একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
নেটনাগরিকদের একাংশের মতে, অভিনেত্রী ব্রেকাপের পর আরো বেশি বোল্ড হয়ে গিয়েছেন। তার সেই বোল্ডনেস চোখে পড়ছে সকলেরই। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার বেশ কিছুটা ঝলক মিলবে। আপাতত এই অভিনেত্রী নিজের অতিরিক্ত বোল্ড লুক ও টাইগার শ্রফের সাথে নিজের বিচ্ছেদের প্রসঙ্গ ধরেই চর্চায় উঠে এসেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…