বলিউড অভিনেত্রী দিশা পাটানি প্রায়ই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। নেটিজেনরা বিশেষ পছন্দ করেন দিশাকে। সম্প্রতি দিশা ইন্সটাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে দিশার পরনে রয়েছে লাল রঙের বিকিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, দিশা সমুদ্রের নীল জলের নিচে মাছেদের সঙ্গে খেলা করতে ব্যস্ত। নেটিজেনরা এই ভিডিওটির তারিফ করেছেন। দিশা ভিডিওটি পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়।
লকডাউনের পর কিছুদিন আগেই শুরু হয়েছে সলমন খান প্রযোজিত ও প্রভু দেবা পরিচালিত ফিল্ম ‘রাধে’ র শুটিং। করোনা বিধি মেনে শুটিং শুরু করেছেন সলমন সহ পুরো ইউনিট। শুটিংয়ের প্রথম দিনেই দিশা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছেন। ‘রাধে’ ফিল্মে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা। সম্প্রতি ‘রাধে’র সেট থেকে হলুদ মনোকিনিতে আরেকটি ছবি শেয়ার করেছিলেন দিশা। সলমন খানের সঙ্গে দিশার একটি ডান্স সিকোয়েন্সে দিশা এই পোশাকটি পরেছিলেন। নেটিজেনদের কাছে দিশার এই বোল্ড লুক যথেষ্ট প্রশংসিত হয়েছে।
2015 সালে অভিনেত্রী দিশা পাটানি তেলেগু ফিল্ম লোফারের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। পরবর্তীকালে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম.এস.ধোনি (দি আনটোল্ড স্টোরি)’-র মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করেন দিশা। এই ফিল্মে দিশার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। 2017 সালে দিশা চাইনিজ অ্যাকশন কমেডি ফিল্ম ‘কুংফু যোগা’-তে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এই ফিল্মটি চাইনিজ ফিল্ম বক্স অফিসে সর্বোচ্চ সাফল্য পেয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…