অভিনতা সলমন খানের বয়স কিছুদিন আগেই ৫২ ছাড়িয়েছে। কিন্তু এই বয়সেও সমান গ্ল্যামারাস সলমন। বলিউডের অধিকাংশ নায়িকাদের প্রথম পছন্দ সলমন খান। অভিনেত্রী উর্বশী রৌটেলাও তার ব্যতিক্রম নন। কিছু দিন আগে উর্বশী একটি সাক্ষাৎকারে জানান, তিনি সলমনের একনিষ্ঠ ফ্যান। এমনকি সলমনকে তিনি বিয়ে করতেও রাজি। উর্বশী বলেন, সলমনকে বিয়ে করতে চান না এমন কোনো মহিলা নেই।
সলমনের কাছে প্রায় প্রতিদিনই দেড়শোর বেশি ম্যারেজ প্রোপোজাল কখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কখনও পরোক্ষভাবে আসে। প্রথম দিকে সলমন বিব্রত বোধ করলেও এখন অভ্যস্ত হয়ে গেছেন। কিছু দিন আগে শোনা গিয়েছিল, তিনি মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু পরে তাঁর পরিবারের সদস্যরা মিডিয়াকে জানিয়েছেন সলমন ও ইউলিয়া দুজনেই খুব ভালো বন্ধু।
একটি সাক্ষাৎকারে সলমন জানিয়েছেন, এই বয়সে একজন ভালো বন্ধুর পাশে থাকা দরকার। সম্প্রতি ‘বিগ বস 14’ সঞ্চালনা করার সময় সলমন বলেন, তাঁর বিয়ে করার সময় চলে গেছে। এর আগেও সলমন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, পঞ্চাশের কোঠা পেরিয়ে বিয়ে করার পক্ষপাতী নন তিনি। তাঁর মনে হয়, এই সময় বিয়ে করলে তিনি তাঁর সন্তানের বেড়ে ওঠা দেখতে পাবেন না। এই মুহূর্তে সলমন ব্যস্ত প্রভু দেবা পরিচালিত ফিল্ম ‘রাধে’র শুটিং নিয়ে। আগামী বছর ঈদে মুক্তি পেতে চলেছে ‘রাধে’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…