শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ত্যাগ করেছেন কিছুদিন আগেই। এখনো তার দলবলের জল্পনা চলছেই। এই পরিস্থিতিতে ঘাসফুল শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে এবার বেসুরো দের তালিকায় নাম লেখালেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। এদিন শুভেন্দুর একটি পোস্টারে সুনিল মন্ডলের ছবি দেখা যায়। গোষ্ঠীদ্বন্দ্ব থাকার কথা স্বীকার করে তৃণমূলের অন ধরে তিনি আরও একবার অস্বস্তি বাড়িয়ে দিলেন।
শুভেন্দু অধিকারী এবং বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের ছবি একসাথে একটি ব্যানারে দেখা গিয়েছে দুর্গাপুরে। মঙ্গলবার সকালে, দুর্গাপুরের বিধাননগরের বিভিন্ন জায়গায় এই ব্যানার দেখা গিয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারী কে এই পোস্টারে দেখা যাওয়ার ফলে নতুন করে সমস্যার সৃষ্টি হল।
এর আগে শুভেন্দু অনুগামীরা দাদার অনুগামী হিসেবে এই শহরে পোস্টার লাগিয়ে ছিলেন। তবে এবারে দেখা গেল খোদ সাংসদের ছবি। এই পোস্টারে লেখা ছিল,”সুনীলদা আমরা শুভেন্দু দার সঙ্গে তোমাকেও চাই।” এই ব্যানার পরবর্তীতে পাল্টা দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সংসদ।
সাংসদ বললেন,”পোস্টার লিখতে কাকে বারণ করব? এগুলো মানুষের ক্ষোভের প্রকাশ। যে যাকে ভালবাসে তার নামে পোস্টার পড়ছে। দলে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে এবং দলের এটা দেখা উচিৎ। নেতাদের এটা নিয়ে বেশি মাথা ব্যথা হওয়া উচিত। সবাইকে নিয়ে লড়তে হবে।” দলের পরিকাঠামোগত সমস্যার জন্য বর্ধমান পূর্বের সাংসদ জানিয়েছেন, “দলটাতে তাড়াতাড়ি ভাঙ্গন ধরবে। গুরুত্ব দিয়ে না দেখলে বিপদ বাড়তে পারে।”
এর আগে অনেকেই দলের ভিতরে ফাটলের কথা প্রকাশ্যে জানিয়েছেন। কিছুদিন আগে কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন। তিনি ছাড়াও জটু লাহিড়ী, শীলভদ্র দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই দলের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন। আবার পাল্টা মন্তব্য শোনা গেছে। বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর সমালোচনা করে কথা বলেছেন অরূপ রায়। এই অবস্থায় সুনিল মন্ডলের বিস্ফোরক মন্তব্য যে ঘাসফুলের অন্দরে নতুন করে সমস্যার সৃষ্টি করলো তা আর বলার অপেক্ষা রাখে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…