রাজ্য

অন্ডাল বিমানবন্দরের মালিকানার ৪৭.৪৩ শতাংশ শেয়ার রাজ্য সরকারের, ক্ষতিপূরণ ও জমি পাবে ৫৮২৪ পরিবার, ঘোষণা মমতার

এবার রাজ্য সরকারের হাতে চলে এলো অন্ডাল এয়ারপোর্ট শেয়ারের ৪৭.৪৩ শতাংশ মালিকানা। আজ অর্থাৎ মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রানীগঞ্জের জনসভায় এমনটাই জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি জানিয়েছেন এই কবি নজরুল ইসলাম নামাঙ্কিত বিমানবন্দরে অনেক কৃষক ও বাসিন্দারা তাদের জমি দিয়েছিল। এবার রাজ্য সরকার তাদের জমি বা জমির দাম ফিরিয়ে দেবে।

আজ রানীগঞ্জের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, “যে সমস্ত পরিবার অন্ডাল এয়ারপোর্ট তৈরীর জন্য তাদের নিজের জমি দিয়েছিল তারা আবার জমি ফেরত পাবে। মোট ৫৮২৪ টি পরিবার এয়ারপোর্ট এর জন্য তাদের জমি দিয়েছিল। তাদের মধ্যে যারা ৩৩ ডেসিমেল এর বেশি জমি দিয়েছে তারা সরকারের তরফ থেকে অন্য জমি পাবে। ল্যান্ড ফর এ ল্যান্ড। আর যারা ৩৩ ডেসিমেল এর কম জমি দিয়েছিল তারা তাদের জমির আর্থিক ক্ষতিপূরণ পেয়ে যাবে।”

পরিসংখ্যান অনুযায়ী মোট ৫৮২৪ টি পরিবার এয়ারপোর্ট তৈরীর জন্য তাদের জমি দিয়েছিল। তাদের মধ্যে ৩৩ ডেসিমেলের বেশি জমি দিয়েছিল ১৫২৯ টি পরিবার। তাদের জমির পরিবর্তে অন্য জমি তুলে দেবে রাজ্য সরকার। অন্যদিকে মোট ২১৪৩ টি পরিবার ৩৩ ডেসিমেলের কম জমি দিয়েছিল। তারা তাদের জমির আর্থিক ক্ষতিপূরণ পেয়ে যাবে। এভাবে খুব তাড়াতাড়ি ৩৭০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। আরও ২১২৫ পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেয়া হবে খুব তাড়াতাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, “রাজ্য সরকার যা বলে সেটা করে দেখায়। গত ৯ বছর ধরে যেমন ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।”

মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বিমানবন্দর চালুর সময় থেকেই মুখ্যমন্ত্রী ইচ্ছা ছিল এই বিমানবন্দরের বেশি শেয়ার যাতে রাজ্য সরকারের হাতে থাকে। তাই সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বিমানবন্দর তৈরি হলেও রক্ষণাবেক্ষণ প্রাধান্য পায় রাজ্য সরকার। প্রথমে এই বিমানবন্দরের ২৬ শতাংশ শেয়ার ছিল রাজ্য সরকারের। এরপর এখন তা বেড়ে ৪৭.৪৩ শতাংশ হয়েছে যা রাজ্য সরকারকে সবার মধ্যে সর্বাধিক শেয়ার হোল্ডার বানিয়েছে। প্রসঙ্গত এই বিমানবন্দর থেকে প্রতিদিন ১৮ টি বিমান যাতায়াত করে। অবশ্য আগামীদিনে এই সংখ্যা বাড়বে বলেই জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026