দু’পয়সার প্রেস, মহুয়া মৈত্রের এই মন্তব্য নিয়ে দুই দিন ধরে বেশ শোরগোল চলছে সংবাদমাধ্যমে। এই মন্তব্যের পর থেকে সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে মন্তব্য আসছে। কথা যে তিনি ঠিক বলেছেন তাতে অনড় থেকে ক্ষমা প্রার্থনা করে এদিন দায়সারা ভাবে একটি টুইট তিনি করেছিলেন। তারপর থেকেই সংবাদমাধ্যম জুড়ে তাকে বয়কটের ডাক দেওয়া হচ্ছে। রবিবার নদীয়ার গয়েশপুরে দলীয় কর্মী সভায় দলের একাংশের বিক্ষোভের মুখে পড়ে সাংবাদিকদের এরকম ভাষায় একহাত নিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই অবস্থায় তৃণমূল দল তার এই মন্তব্যের দায় নিচ্ছে না। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সাফ জানিয়েছেন,”এটা ওর ব্যক্তিগত কথা। এটা দলের কথা নয়।”
সংবাদমাধ্যমের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক সেই নিয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেছেন,”মহুয়া মৈত্রের এটা ব্যক্তিগত কথা। এটা দলের কথা না। সংবাদমাধ্যমের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বিশ্বাসী। আমরাও তাই বিশ্বাস করি। তাই সাংবাদিকদের প্রতি এরকম মন্তব্য শুনে খারাপ লাগছে।”
অন্যদিকে আরেক জন সাংবাদিক তথা তৃণমূল নেতা কুণাল ঘোষ একই রকম মন্তব্য পোষণ করেছেন। তিনি মন্তব্য করেছেন, “কোন পেশাকে তিনি ছোট করতে পারেন না। অন্তর থেকে ক্ষমা চাওয়া উচিত মহুয়ার।”
দলের দুই নেতার মন্তব্যে বর্তমানে তৃণমূল দলের অবস্থান স্পষ্ট। মেজাজ হারিয়ে মহুয়া মৈত্র এইরকম আক্রমণ মোটেও ভালো চোখে দেখছে না তৃণমূল। এই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে এহেন মন্তব্যের পর দলের সঙ্গে দূরত্ব বাড়ছে তার। ঘটনার ২৪ ঘন্টা পরেও মহুয়া মৈত্রের দাবি তিনি সঠিক কথা বলেছেন। তাই তার টুইটের পরে বর্তমানে দলের সঙ্গে তার দূরত্ব বেশ কিছুটা বেড়ে গিয়েছে বলেই সকলে মনে করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…