বলি মহলে টাইগার-দিশার প্রেম নিয়ে গুঞ্জন রয়েছে। অনেকের ধারণা লুকিয়ে ডেট করছেন এই সেলেব জুটি। পাপারাতজিদের ক্যামেরাতেও বহুবার ক্যামেরাবন্দি হয়েছে এই চর্চিত প্রেমিক জোড়া। সম্প্রতি টাইগারের একটি মিউজক ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে টাইগার নিজেই গান গেয়েছেন এবং নাচ করেছেন। সেই মিউজিক ভিডিও ‘দ্য আনবিলিভেবল’ টাইগাপ শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।
এই ভিডিও প্রকাশ পেতেই ঘনিষ্ট বান্ধবী দিশা কমেন্ট করেছেন ‘ওয়াও’ ও একাধিক হার্ট আই ইমোজি। এখানেই শেষ নয়, শুধু তাই নয় নিজের ইনস্টা স্টোরিতেও সেই ক্লিপ শেয়ার করেন দিশা। এবং লেখেন- ‘ইনসেন’ (উন্মত্ত)। সঙ্গে জুড়ে দেন একাধিক হার্ট ও হাততালি দেওয়ার ইমোজি।
নীরজ পান্ডের পরিচালনায় এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি তে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংয়ের বিপরীতে বলিউডে অভিষেক হয়েছিল দিশার। এরপর দিশাকে বাগি ২ সিনেমায় টাইগারের বিপরীতে বিশেষভাবে দেখা যায়। এমনকি দিশার জন্মদিনে শ্রফ পরিবারের সবাই দিশাকে জন্মদিনের উইশ করে। তবে সব জল্পনা উড়িয়ে টাইগার জানিয়ে দিয়েছেন দিশার সঙ্গে ডেটিং করবেন সেই যোগ্যতা তাঁর নিজের নেই। টাইগারের এহেন বক্তব্যে পরিস্কার যে দিশা-টাইগারের লাভ স্টোরিতে তৃতীয় কেউ নিশ্চয় উপস্থিত হয়েছেন। অবশ্য গুঞ্জন আসছে টাইগার তাঁর ছোটবেলার পছন্দ শ্রদ্ধা কাপুরের প্রেমে একটু হলেও মজেছেন। বাঘি থ্রির প্রমোশনে তিনি জানিয়েছিলেন, শ্রদ্ধাকে তাঁর ছোট থেকেই ভালো লাগে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…