নিউজ

হাথরস কান্ডে সিবিআই তদন্তের আর্জি যোগী সরকারের

উত্তরপ্রদেশ: চাপের মুখেই কি নতি স্বীকার করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? এমন প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। কারণ, প্রথম থেকে হাথরস কান্ডে হাত-পা গুটিয়ে বসে থাকা উত্তরপ্রদেশ সরকার কার্যত নড়েচড়ে বসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের পর ফার্স্টট্রাক কোর্টে এই মামলার বিচারের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপর শুক্রবার বিকেলে ডিএম প্রবীন কুমার এবং এসপি বিক্রম বীরের বিরুদ্ধে রিপোর্ট তলব করেছিল উত্তরপ্রদেশ সরকার। জানা গিয়েছে, এই ঘটনায় তাঁদের কোনও গাফিলতি হয়েছে কিনা, তা জানতে চেয়েছে যোগী আদিত্যনাথের সরকার। আর এদিন রাতেই এসপি বিক্রান্ত বীর, সিও রাম শাবাদ, ইন্সপেক্টর দীনেশ কুমার বর্মা, এসআই জগবীর সিং এবং হেড কনস্টেবল মহেশ পালকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। এমনকি তাঁদের নারকো টেস্ট করারও নির্দেশ দিয়েছেন তিনি। আর এবার হাথরস কান্ড নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানাল যোগী সরকার।

জানা গিয়েছে, আজ, রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এই বিষয়ে সবুজ সংকেত মিলতে পারে। বেগতিক বুঝে শনিবার বিকেলে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন যোগী আদিত্যনাথ। তার আগে ধর্ষিতা দলিত কন্যার পরিবারের সঙ্গে দেখা করেন ডিজিপি এইচসি অস্তি এবং স্বরাস্ট্রসচিব অবিনাশ অতশী। তাদের সামনে ক্ষোভ উগরে দেন মৃতার পরিবার। খবর পৌঁছয় যোগীর টেবিলে। তার ওপর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার হাথরসে যাওয়ার ঘটনা যথেষ্ঠ চাপে রেখেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026