বিনোদন

সপরিবারে করোনায় আক্রান্ত ‘রাণীমা’ দিতিপ্রিয়া, রয়েছেন হোম আইসোলেশনে

কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly), আবীর চ্যাটার্জি (Abir chatterjee), শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly), এবং অপর সেলিব্রিটিদের পর এবার সপরিবারে করোনায় আক্রান্ত হলেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। পরিবারে দিতিপ্রিয়ার বাবাই প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর দিতিপ্রিয়ার মায়ের জ্বর আসে। কোভিড টেস্ট করালে তাঁদের তিনজনেরই রিপোর্ট পজিটিভ আসে। একটি সংবাদমাধ্যমে দিতিপ্রিয়া জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। আপাতত তাঁরা সবাই হোম আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন দিতিপ্রিয়ার পরিবার। দিতিপ্রিয়া জানিয়েছেন, গলা খুশখুশ ও মাথা ব্যথা রয়েছে। এছাড়াও শরীর খুব দুর্বল লাগছে। তবে করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও বাবা-মা দিতিপ্রিয়ার যত্ন নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

51 তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রায় ষাট বছর পর পর্দায় ফিরে এল অপু ও অপর্ণা। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছিল টিম ‘অভিযাত্রিক’। সেখানেই রেড কাপের্টে নিজেদের আলো ছড়িয়ে দিয়েছেন এযুগের অপর্ণা অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এবং অপু অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun chakraborty)। সত্যজিৎ রায়(satyajit Ray) পরিচালিত ‘অপুর সংসার’-এর ছায়ায় তৈরী হয়েছে পরিচালক শুভ্রজিৎ মিত্র (subhrajit mitra)- এর ‘অভিযাত্রিক’। সাদা-কালোয় তৈরী এই ফিল্মের প্রথম স্ক্রিনিং হয়েছে 26 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। দিতিপ্রিয়া ও অর্জুন দুজনেই নিজেদের ইনস্টা স্টোরিতে গোয়া চলচ্চিত্র উৎসবের কিছু মুহুর্ত শেয়ার করেছেন। ছবিগুলিতে টিনএজ দিতিপ্রিয়ার পরনে রয়েছে লং ফিউশন কুর্তি ও ট্রাউজার। বব কাট চুলকে সেট করে হালকা মেকআপে দিতিপ্রিয়া বজায় রেখেছেন তাঁর অপাপবিদ্ধতা।

কিছুদিন আগে দিতিপ্রিয়া পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagadip Dhankhar)-এর হাত থেকে গ্রহণ করলেন বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও। দিতিপ্রিয়া নিজেই ইন্সটাগ্রামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি শেয়ার করে জানিয়েছেন এই কথা। দিতিপ্রিয়ার শেয়ার করা ছবিতে তাঁকে মাননীয় রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতে দেখা যাচ্ছে। রাজভবনে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিতিপ্রিয়ার পরনে ছিল অফহোয়াইট রঙের শাড়ি ও ব্লাউজ। দিতিপ্রিয়ার শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরা দিতিপ্রিয়াকে অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন। এছাড়াও চলতি বছর ‘জি বাংলা সোনার সংসার’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দিতিপ্রিয়া। সেই পুরস্কার হাতে নিয়ে ছবি তুলে তা ইন্সটাগ্রামে শেয়ার করেছেন দিতিপ্রিয়া।

জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ দেখলে অনেকেই বুঝতে পারবেন না রানী রাসমণির চরিত্রাভিনেত্রী দিতিপ্রিয়া প্রকৃতপক্ষে একটি টিনএজ মেয়ে। রাসমণির বয়সের উপযুক্ত নিপুণ অভিনয় করে সবার মন কেড়ে নিয়েছেন দিতিপ্রিয়া। এছাড়া পরিচালক দিয়া অন্নপূর্ণা ঘোষ (Diya Annapurna Ghosh)-এর হিন্দি ফিল্ম ‘বব বিশ্বাস’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। এছাড়াও অতনু ঘোষ (atanu ghosh) পরিচালিত মহানায়ক উত্তম কুমার (uttam kumar)-এর বায়োপিক ‘অচেনা উত্তম’-এ দিতিপ্রিয়া অভিনয় করছেন অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি (sabitri chatterjee)-এর ভূমিকায়।

অপরদিকে পয়লা বৈশাখের দিন দিতিপ্রিয়ার বাংলা নববর্ষের সূচনা হল নতুন ফিল্ম সাক্ষরের মধ্যে দিয়ে। পরিচালক পাভেল (pavel)-এর নতুন ফিল্মে অভিনয় করবেন দিতিপ্রিয়া। পয়লা বৈশাখের রাতেই এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। তবে তার পাশাপাশি একটু মনখারাপও রয়েছে তাঁর। কারণ তিনি প্রতি বছর পয়লা বৈশাখে নিজের স্কুল পাঠভবনের সামনে একটি রেস্টুরেন্টে যেতেন বন্ধুদের সঙ্গে। কিন্তু এই বছর করোনা অতিমারীর কারণে তা হয়ে ওঠেনি। তবে নিজের মায়ের ইচ্ছা পূরণ করতে দিতিপ্রিয়া পয়লা বৈশাখের দিন নতুন জামা পরেছিলেন।

শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেছিলেন দিতিপ্রিয়া। সৃজিত মুখোপাধ্যায় (srijit Mukherjee) পরিচালিত ‘রাজকাহিনী’ ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দিতিপ্রিয়া নজর কেড়েছিলেন। এরপর তাঁকে ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রাসমণির ভূমিকায় কাস্ট করা হয়। রানী রাসমণির চরিত্র দিতিপ্রিয়াকে প্রবল জনপ্রিয় করে তুলেছে। লাগাতার তিন বছর ধরে রানী রাসমণির চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026