দেশ

সকালের পর গভীর রাতে আরও ৬ বার কেঁপে উঠল অসম, এটা কি বড় প্রলয়ের ইঙ্গিত?

গতকাল বুধবার সকালে প্রথম অসম সহ উত্তরবঙ্গের একাধিক জেলা ভূমিকম্প কেঁপে ওঠে। ভূমিকম্পের উৎসস্থল হলো অসমের শোণিতপুর। এই কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ২১.৪ কিলোমিটার নিচে ছিল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৪। সকালের এই ভয়াবহ ভূমিকম্পের পরে গতকাল রাতেই ফের কাঁপলো অসম। সকালের পর গতকাল গভীর রাতে মোট ৬ বার ভূমিকম্প হয় অসমে। এই বিষয়ে ন্যাশনাল সেন্টার ফর সেইসমিওলজি জানিয়েছে, প্রথমে গতকাল রাত ১২ টার পর থেকেই ধাপে ধাপে মোট ৬ বার ভূমিকম্প হয় অসমের শোনিতপুরে। প্রথম তরঙ্গ ভূপৃষ্ঠে ধাক্কা মারে ১২:২৪ মিনিটে। প্রথম তরঙ্গের রিখটার স্কেলে মাত্রা ছিল ২.৬।

প্রথমবারের পর আরও ৫ বার কম্পন অনুভূত হয় অসমে। প্রথম তরঙ্গের উৎস স্থল ছিল অসমের তেজপুর থেকে ৩৮ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিলোমিটার নিচে ধাক্কা মারে প্রথম তরঙ্গ। তারপর রাত ১:১০, রাত ১:২০, রাত ১:৪১ ও রাত ১:৫২ মিনিটে বাকি চারটি ভূমিকম্প অনুভূত হয়। এগুলি রিখটার স্কেলে মাত্রা ছিল যথাক্রমে ২.৯, ৪.৬, ২.৭, ২.৩। এছাড়াও শেষ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল উত্তর-পশ্চিম। রাত ২:২৮ মিনিটে ফের একবার ভূমিকম্প হয় যার রিখটার স্কেলে মাত্রা ছিল ২.৭।

 

গতকাল থেকেই বারংবার ভূমিকম্পে কেঁপে উঠছে অসম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এতবার ভূমিকম্প কি কোন বড় প্রলয়ের পূর্বাভাস? এই প্রসঙ্গে এনসিএস জানিয়েছে যে অসমের ওই এলাকা এমনিতেই অতি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। এই জায়গায় বাড়ি ভারতীয় টেকটনিক প্লেটের উপর ইউরেশিয়ান প্লেট রয়েছে। এর ফলে অভিসারী সংঘর্ষ ভূমিকম্পের সৃষ্টি হয়। আগামীকাল কোন বড়োসড়ো ভূমিকম্পের সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026