বিনোদন

লাল বেনারসী পরে বিয়ের সাজে অভিনেত্রী দিতিপ্রিয়া, ভাইরাল ছবি

সম্প্রতি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) নিজের একটি ব্রাইডাল ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। ছবিতে দিতিপ্রিয়ার পরনে রয়েছে লাল রঙের বেনারসি এবং ভারী গয়না। তার সাথে মানানসই করে খোঁপা সাজানো হয়েছে জুঁই ফুলের মালা দিয়ে। ছবিতে লাল রঙের ঘোমটা টেনে হাসছেন দিতিপ্রিয়া। তিনি নিজেই ক্যাপশন দিয়ে লিখেছেন, এই হাসিটা তাঁর নিজের খুব পছন্দের। দিতিপ্রিয়ার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ আবার ভেবেছেন, দিতিপ্রিয়াও বোধ হয় টলিটাউনের বিয়ের জোয়ারে গা ভাসালেন। কিন্তু নাবালিকা দিতিপ্রিয়ার তাতে কোনও হেলদোল নেই। তিনি তাঁর ‘হ্যাপিলি’ সিঙ্গল লাইফ এনজয় করছেন।

কিছুদিন আগেই দিতিপ্রিয়া রায় দার্জিলিঙ ঘুরতে গিয়েছিলেন। কিন্তু কলকাতায় ফেরার পরেই তাঁকে শুটিং শুরু করে দিতে হয়েছিল। ফলে দার্জিলিঙ ট্রিপের ছবি সোশ্যাল মিডিয়ায় একটু দেরিতেই শেয়ার করেছেন দিতিপ্রিয়া। ছবিগুলিতে দিতিপ্রিয়াকে চা বাগানে ঘুরতে দেখা যাচ্ছে। অধিকাংশ সময়েই তাঁর পরনে রয়েছে তাঁর প্রিয় পোশাক জিনস ও টপ। দিতিপ্রিয়ার ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

51 তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রায় ষাট বছর পর পর্দায় ফিরে এল অপু ও অপর্ণা। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছিল টিম ‘অভিযাত্রিক’। সেখানেই রেড কাপের্টে নিজেদের আলো ছড়িয়ে দিয়েছেন এযুগের অপর্ণা অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অপু অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun chakraborty)। সত্যজিৎ রায়(satyajit Ray) পরিচালিত ‘অপুর সংসার’-এর ছায়ায় তৈরী হয়েছে পরিচালক শুভ্রজিৎ মিত্র (subhrajit mitra)- এর ‘অভিযাত্রিক’। সাদা-কালোয় তৈরী এই ফিল্মের প্রথম স্ক্রিনিং হয়েছে 26 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। দিতিপ্রিয়া ও অর্জুন দুজনেই নিজেদের ইনস্টা স্টোরিতে গোয়া চলচ্চিত্র উৎসবের কিছু মুহুর্ত শেয়ার করেছেন। ছবিগুলিতে টিনএজ দিতিপ্রিয়ার পরনে রয়েছে লং ফিউশন কুর্তি ও ট্রাউজার। বব কাট চুলকে সেট করে হালকা মেকআপে দিতিপ্রিয়া বজায় রেখেছেন তাঁর অপাপবিদ্ধতা।

কিছুদিন আগে দিতিপ্রিয়া পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagadip Dhankhar)-এর হাত থেকে গ্রহণ করলেন বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও। দিতিপ্রিয়া নিজেই ইন্সটাগ্রামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি শেয়ার করে জানিয়েছেন এই কথা। দিতিপ্রিয়ার শেয়ার করা ছবিতে তাঁকে মাননীয় রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতে দেখা যাচ্ছে। রাজভবনে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিতিপ্রিয়ার পরনে ছিল অফহোয়াইট রঙের শাড়ি ও ব্লাউজ। দিতিপ্রিয়ার শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরা দিতিপ্রিয়াকে অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন।

জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ দেখলে অনেকেই বুঝতে পারবেন না রানী রাসমণির চরিত্রাভিনেত্রী দিতিপ্রিয়া প্রকৃতপক্ষে একটি টিনএজ মেয়ে। রাসমণির বয়সের উপযুক্ত নিপুণ অভিনয় করে সবার মন কেড়ে নিয়েছেন দিতিপ্রিয়া। এছাড়া পরিচালক দিয়া অন্নপূর্ণা ঘোষ (Diya Annapurna Ghosh)-এর হিন্দি ফিল্ম ‘বব বিশ্বাস’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়াকে।

শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেছিলেন দিতিপ্রিয়া। সৃজিত মুখোপাধ্যায় (srijit Mukherjee) পরিচালিত ‘রাজকাহিনী’ ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দিতিপ্রিয়া নজর কেড়েছিলেন। এরপর তাঁকে ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রাসমণির ভূমিকায় কাস্ট করা হয়। রানী রাসমণির চরিত্র দিতিপ্রিয়াকে প্রবল জনপ্রিয় করে তুলেছে। লাগাতার তিন বছর ধরে রানী রাসমণির চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া।

Anirban Kundu

Recent Posts

ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…

May 18, 2026

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…

May 18, 2026

PAN কার্ডের নিয়মে বড় বদল! বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি কেন্দ্রের

ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…

May 18, 2026

বর্ষার কাউন্টডাউন শুরু! নির্ধারিত সময়ের আগেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, কবে ভিজবে কলকাতা?

গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…

May 18, 2026

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026