বিনোদন

Mithai: বহু বাধা পেরিয়ে অবশেষে উদ্বোধন হল ‘মিঠাই’ হাবের, অনুষ্ঠানে হাজির অভিনেত্রী দিতিপ্রিয়া

গত একবছর ধরে টেলিভিশনের পর্দায় মানুষের মনোরঞ্জন করে চলেছে ‘মিঠাই’। এই একটা বছর ধরে একটানা টিআরপির দৌড়ে হোক কিংবা দর্শকদের পছন্দের তালিকায় হোক এক নম্বরে রয়েছে এই ধারাবাহিক। মিঠাইতে নাম ভুমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু। তার বিপরীতে রয়েছেন আদৃত রায়। এনারা ছাড়াও রয়েছেন আরো একাধিক প্রতিভাশালী অভিনেতা-অভিনেত্রীরা। প্রতিদিন ধারাবাহিকের পর্দায় থাকে টান টান উত্তেজনা।

বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, সদ্য উদ্বোধন হয়েছে মোদক বাড়ির মিঠাই হাবের। তবে তার জন্য মিঠাই সিদ্ধার্থকে মুখোমুখি হতে হয়েছে একাধিক সমস্যার। দাদাইয়ের সম্মান বাঁচাতে আগারওয়ালের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে তারা। এমনকি মিঠাইয়ের উচ্ছেবাবুকে দাঁড়াতে হয়েছিল ওমি আগারওয়ালের বন্দুকের সামনে। তবে সকলের প্রিয় তুফান মেল ও সিদ্ধার্থের বুদ্ধির জোরেই সমস্ত মহিলাদের ফিরিয়ে এনেছে তারা। সকলের সামনে মুখ উজ্জ্বল করেছে মোদক বাড়ির।

এরপর ফিরে এসে মন্ত্রীর কাছ থেকে সম্মান পেয়েছে দাদাই। খুশি বাড়ির সকলেই। এর মাঝেই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পর্দার রাণী রাসমণি। অনেকদিন পর টেলিভিশনের পর্দায় দিতিপ্রিয়াকে দেখতে পেয়ে খুশি তার অনুরাগীরা। আসলে জি ফাইভে ‘মুক্তি’ নামের একটি ওয়েব সিরিজ আসতে চলেছে। ২৬’শে জানুয়ারি মুক্তি পেল এই ওয়েব সিরিজ। যার প্রচারের খাতিরেই এদিন মিঠাইয়ের পর্দায় দেখা মিলেছে দিতিপ্রিয়া রায়ের। মিঠাই হাবে এসে মোদক বাড়ির নতুন মিষ্টির গানে নেচে উঠেছিলেন তিনি।

তবে সেদিন ময়রাদের বাঁচিয়ে আনার সময় ওমি আগরওয়ালের সাথে হাতাহাতি হয়েছিল সিদ্ধার্থের, আর তখনই তার কনুইতে লেগেছিল সেটা খেয়াল করেছিল মিঠাই। তবে পরের দিন কিছু না খেয়ে অফিসে বেরিয়ে যাওয়ায় তার উচ্ছেবাবুকে সে ফোন করে সে যেন অফিসে গিয়ে কিছু খেয়ে নেয় এবং আঘাত লাগা জায়গায় যেন কিছু ওষুধ লাগিয়ে নেয়। মিঠাইয়ের এই কথা শুনে বিরক্তি প্রকাশ করলেও মনে মনে বেশ ভালই লেগেছে সিদ্ধার্থের তা স্পষ্ট। মিঠাই নিজেও বুঝেছে সেটা। মোদক বাড়ির সকলেই বুঝতে পারছে তারা ধীরে ধীরে কাছাকাছি আসছে। বোধগম্য হচ্ছে দর্শকদেরও, খুশি তারা।

তবে এরই মাঝে তোর্সা হয়ে উঠেছে অফিসের নতুন বস। অফিসের সকলের উপর রীতিমতো হুকুম চালাচ্ছে সে। কিন্তু শেষপর্যন্ত অফিসের কাজে ক্লায়েন্টদের সামনে সিদ্ধার্থের সাহায্য নিতেই হল তাকে। এরপর মিঠাই ও সিদ্ধার্থের জীবনে ঠিক কি হতে চলেছে! তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026